জি এম মামুন নিজস্ব প্রতিনিধি :বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় তৃতীয় ধাপের নির্বাচনে সাতক্ষীরা জেলায় কালিগঞ্জ ও দেবহাটা দুটি উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরামহীনভাবে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। সেই সাথে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা নিরাপত্তার চাদরে মুড়েয়ে রেখেছিলেন ভোট কেন্দ্র।
তারই ধারাবাহিকতায় কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডে খুবই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবং প্রথমবারের মতো ইউপি সদস্য হিসাবে জি এম আব্দুল জলিল মোরগ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন।
বিজয়ী ইউপি সদস্য জিএম আব্দুল জলিলের কাছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান। দীর্ঘদিন মথুরেশপুর ইউনিয়নের ০৮ নম্বর ওয়ার্ড দুদলী গ্রামে সরকারি বিভিন্ন রেশন কার্ড, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ঈদ বোনাস সহ সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে ব্যাপক দূর্নীতি অনিয়ম হয়েছে।
এ সকল দুর্নীতি ও অনিয়ম রুখে দাঁড়াবার জন্য ওয়ার্ড বাাঁশি আমাকে তাদের মূল্যবান ভোট প্রয়োগ করে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করেছে।
আমি সকল সময় মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। মানুষের সুখ-দুঃখে বিপদে সঙ্গী হতে চাই। সকল মানুষ যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো।
Leave a Reply