নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার ১২৮ নেতাকর্মী বহিষ্কার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার ১২৮ নেতাকর্মী বহিষ্কার

নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার ১২৮ নেতাকর্মী বহিষ্কার

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।একইসঙ্গে শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন।

রোববার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল নিয়ে অংশীজনদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তথ্যানুসন্ধান কমিটির তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রথম পর্যায়ে ২৫ জুন পর্যন্ত মাত্র ছয়টি অভিযোগ জমা পড়লেও, পরে অভিযোগ জমার সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এছাড়া, হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটির অভিযুক্ত সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d