নীতীশ এর কবিতা “পল্লী মায়ের ফোন” - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নীতীশ এর কবিতা “পল্লী মায়ের ফোন”

নীতীশ এর কবিতা “পল্লী মায়ের ফোন”

পল্লীমায়ের ফোন
নীতীশ কুমার দাশ

করুন সুরে মুঠোফোন বাজছে, ফোন আসিছে তাই
থেমে থেমে ফের কাদিছে থামানোর লোক যে নাই।
পাঁচ সাত বার এমনি ডাকিল, ছেলেটি ব্যস্ত কাজে
সাত আটটা পরীক্ষা বাকি রাসায়নিক পরীক্ষাগারে।
অপর প্রান্তে অশ্রুনয়নে ভাবনায় পড়িল মাতা।
ছেলেটি তাহার কোথায় রইল বলিছে না কেন কথা?
বাঁশের খুটিতে হেলিয়া পড়েছে, হৃদয় কাপছে মা’র
ছেলেটি তাহার এত রাতেও করেনি কি আহার?
বাইরে রাতের জোনাক নাচে ভেদিয়া তিমির রজনী
দাওয়ায় বসিয়া চিন্তায় ডুবিছে,করছে প্রতীক্ষা জননী।
মায়ের মনে উকি দেয় ছেলের দুষ্টুমি ভরা কৈশোর
ভরা রৌদ্রে মাঠে ছুটিয়া হইত দুষ্টুমিতে বিভোর।।
কতমানুষের কাঠাল হারিয়েছে, আম,জাম আর লিচু
বিচারে মাকে বলিতে হয়েছে “আমার ছেলে তো শিশু”
সারাদিন পরে সাঝের বেলা আসিত চুপিচুপি।
মায়ের ভয়ে পড়িতে বসিত জ্বালিয়ে কেরোসিনের কুপি।
পড়া তো নয় মাকে বোঝানো,ঘুমের তালে দোলে
আধ্ ঘন্টায় ঝিমিয়ে পড়িত মায়ের স্নিগ্ধ কোলে।।
এমনি করে কৈশোর কেটেছে কত না স্মৃতি আঁকা
মা যে খুলেছে স্মৃতিপট যাবে না তো আর ঢাকা।।
এদিকে ছেলে হিসাব কষছে, মিলাতে পরীক্ষার ফল
হিসাবের চিন্তায় এতই মগ্ন শোনে নি সে ফোন কল।।

 

হিসাব মিলিয়ে প্রকাশ করবে বিদেশি নামি পত্রিকায়
টোয়েফল দিয়ে পাড়ি জমাবে দূর দেশ আমেরিকায়।
ভাগ্যের চাকা ঘুরাতে হবে, দিতে হবে অবিচল শ্রম
গবেষনার ফল মিলাতেই হবে হইলে হোক মতিভ্রম।
পরীক্ষার পর পরীক্ষা করছে আসছে না ঠিক পরিণতি
হতাশ হয়ে বসিয়া পড়ে, নেই যে তার কোন গতি।।
দূঃখের সময় মায়ের স্মৃতি জাগিল তার মনে
প্রকৃতি তার শ্বাশত খেল দেখাল আপন করে।।
মায়ের কথা মনে পড়তেই ফোনের নিকট ছুটল
সাত -আটটা ফোনের চিহ্ন মোবাইল পরে দেখল।।
মা যে তার ঠিকই ডেকেছে শুনে নি নিজ কর্ণে
মোবাইল ঠিকই গুনে রেখেছে রাঙিয়ে রক্তিম বর্ণে।।
মায়ের ফোনে ফোন আসিল সময়টা প্রায় মধ্যরাত
অশ্রু মুছে ফোন ধরিতে কাপিছে মায়ের হাত।।
যখন বুঝিল অপর প্রান্তে পুত্র তাহার ডাকিছে ‘মা’ ‘মা স্বরে।
“কোথা গেছিলিরে বাপ?” মোর প্রাণ কাপে যে ভীষণ ডরে।।
“খেয়েছিস রাতে?ঘুমাবি কখন? “ এমনি প্রশ্ন কত।
পুত্র তাহার উত্তর করে মায়েরই মন মতো।।
কতকথা আর কত হাসি সব মুছে দেয় এতক্ষণের ক্রন্দন।
হাসির মূর্ছনায় প্রকৃতিও হাসে ;নিঃস্বার্থ সে স্নেহের বন্ধন।।
দ্রুত ঘুমানোর আদেশটি মাতা শেষ সংলাপে রাখে।
রাত না জাগার মিনতি করে সংযোগ বিচ্ছিন্ন করে।।
কত যে মাতা এমনি করিয়া নির্ঘুম রাত জাগে
পুত্রের সুদূর শিক্ষাজীবনে মাতার এভাবেই দিন কাটে।


 

গোবিপ্রবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের  লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ  মিছিল  শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে নেতাকর্মীদের বক্তৃতার মাধ্যমে বিক্ষোভ মিছিল কর্মসূচী শেষ হয়। বিক্ষোভ মিছিলে আনুমানিক হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতি দেখ যায়।
এসময়  বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব, সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার,   যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান ইসলাম, মাসুদ রানা, আরিফুল ইসলাম, নূরজামাল, আল রোহান, বাতেন সরকার, শফিকুল ইসলাম, জাহিদ কামাল,  দপ্তর সম্পাদক তর্কি ইয়াছির,  সহ সকল  পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেয়, ❝নারী অধিকার রক্ষা করতে, ছাত্রদল সজাগ থাকবে। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। শিবির আর স্বৈরাচার, মিলেমিশে একাকার। নারী হেনস্থার আস্তানা, এ বাংলায় হবে না।❞
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলে যে সংগঠন, তা জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের পর একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা গত ১৭ বছর স্বৈরাচারের সাথে মিলিত হয়ে কাজ চালিয়েছে। সেই কারণে তারা তাদের কমিটি প্রকাশ করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মাধ্যমে নারীদের হেনস্তা করছে এবং গুপ্তভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জামাত-শিবির গুপ্তভাবে রাজনীতি করে তাদের ফায়দা হাসিল করতে পারবে না।
ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, পরিচয় গোপন করে এমন চরিত্রহীনা রাজনীতি বন্ধ করার আহ্বান থাকবে আপনাদের প্রতি (গুপ্ত বাহিনীর)। পাশাপাশি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ (৭১) বিশ্বাস করে না, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেও আপনারা ফেক আইডি দিয়ে প্রতিহত করেন। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি ছাত্রদলের রাজনীতি করি, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। আমরা সবাই ২৪ জুলাইয়ের আন্দোলনে একসাথে কাজ করেছি। আবার একসাথে থেকে আগামী বাংলাদেশ গড়ব। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে সরে আসুন।

নারী নিপীড়নের গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ 

শাহাজান, গোবিপ্রবি:

‘গনতন্ত্রের মা‘  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  মসজিদে ১৫ আগস্ট  ২০২৫ (শুক্রবার)   আসরবাদ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ  মাহফিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ সহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীীবৃন্দ ও মুসল্লিগন।

গোবিপ্রবি ছাত্রদল সভাপতি দূর্জয় শুভ জানান, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনিই জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্তভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নেন এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়। খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ খেতাবে ভূষিত হয়। তিনি একাধারে স্বৈরশাসকের আতঙ্ক, গণতন্ত্রের ধারক। আজ এই মহীয়সী নারীর শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দেশ বাসীর কাছে আপোষহীন জননেত্রীর জন্যে দোয়া চাই।

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল মনে রাখবে।”

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে গোবিপ্রবি  ছাত্রদলের দোয়া মাহফিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d