পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৯৯ লাখ টাকার টোল আদায় - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৯৯ লাখ টাকার টোল আদায়

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৯৯ লাখ টাকার টোল আদায়

ঈদুল আজহার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মব্যস্ত মানুষেরা। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৭০৪ গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা।রোববার (১৫ জুন) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয়। তিনি জানান, ঈদুল আজহার ছুটি কাটিয়ে ধীরে ধীরে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষেরা। সেতুর জাজিরা প্রান্তে তেমন যানবাহনের চাপ নেই। থেমে থেমে গাড়ি টোল দিয়ে সেতু পার হচ্ছে। তিনি আরও জানান, ‘গত ২৪ ঘণ্টায় জাজিরা প্রান্ত হয়ে ২৫ হাজার ২৪০টি গাড়ি ও মুন্সিগঞ্জ জেলার মাওয়া প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪৬৪টি গাড়ি পদ্মা সেতু পারাপার হয়েছে। ফলে ৩ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকার টোল আদায় হয়েছে। আবু সাদ নিলয় বলেন, পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে মানুষ পদ্মা সেতু পার হয়ে নির্বিঘ্নে ঢাকায় যাচ্ছে। টোলপ্লাজায় দায়িত্বে থাকা সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d