পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের

পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের

 

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ১-১ এ সিরিজ ড্র করলো নিউজিল্যান্ড। টাইগারদের দেয়া ১০৩ রানের লক্ষ্য ২০ বল আগেই টপকে যায় ব্ল্যাকক্যাপরা।

 

মিরপুরে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি থেকে আসে ২১ রান। এই জুটি ভাঙ্গে ১১ বলে ১৬ করা সাইফ হাসানকে লিনক্স সাজঘরে ফেরালে। ইনিংস লম্বা হয়নি আরেক ওপেনার তানজিদ তামিমের। শূন্য রানে ফেরেন পারভেজ হোসেন ইমন। এরপর বৃষ্টি বাধায় বন্ধ হয় দুদলের লড়াই, প্রায় দুই ঘণ্টা পর আবারও মাঠে গড়ায় খেলা।

 

বৃষ্টির পরপরই আউট হন অধিনায়ক লিটন দাস। বেশিক্ষণ খেলতে পারেননি শামীম পাটোয়ারীও। ২৪ বলে ৩৩ করা তাওহিদ হৃদয় আউট হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শেষ ২৫ বলে ২৬ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট।

 

জবাবে ১২ রানে কিউইদের ২ উইকেট ফেলে দারুণ সূচনা করে বাংলাদেশ। মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন ক্লেভার ও কেলি। ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।

 

অবশ্য এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি নিউজিল্যান্ডের। বেভন জ্যাকবসের ৩১ বলে ৬২ রানের ক্যামিওতে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্ল্যাকক্যাপরা।

 

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম তুলে নেন ৩টি উইকেট।

 

সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। আজ তৃতীয় ম্যাচে জয় লাভ করে সিরিজ ড্র করলো নিউজিল্যান্ড।


তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ সফরকারী নিউজিল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ। সিরিজের ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা।

 

শনিবার (২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। শেষ ম্যাচের জন্য আগের স্কোয়াড অপরিবর্তিত রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

 

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে।

 

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় দুই বছর ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসান অবশেষে বাংলাদেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কথা বলেছেন। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষ নাগাদ দেশে ফিরতে পারবেন বলে তিনি আশাবাদী।

জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি সাকিবের। আওয়ামী লীগ সরকারের সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য হওয়ায় তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক আইনি জটিলতা তৈরি হয়। এরপর থেকেই তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সম্প্রতি ভারতের মুম্বাইয়ে ‘ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম ২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে ভারতীয় গণমাধ্যম ‘স্পোর্টস্টার’-কে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন সাকিব।

তিনি বলেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত- আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত তা ঘটতে পারে।’

সাকিব আরও বলেন, ‘আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কিভাবে ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।’

চলতি বছরের শুরুতে সাকিবকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখন আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড তার আইনজীবীদের কাছ থেকে মামলার কাগজপত্র সংগ্রহ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছিল।

সে সময় বিসিবির কয়েকজন কর্মকর্তা জানিয়েছিলেন, পাকিস্তান সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরতে পারেন সাকিব। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

সাকিবের দাবি, আগের বোর্ড ফেরানোর আগ্রহ দেখালেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

তিনি বলেন, ‘আগের বোর্ড সত্যিই আমাকে ফেরানোর ইচ্ছে প্রকাশ করেছিল। কিন্তু মুখে বলা আর সেটাকে বাস্তবায়িত করা- দুটির মধ্যে অনেক পার্থক্য থাকে। এখনও আমি শুনি যে সবাই আমাকে ফেরাতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো- সত্যিকার অর্থে কেউ তেমন কোনো উদ্যোগ নেয়নি।’

এদিকে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালও সাকিবের দেশে ফেরার বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছেন। মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে যেমন আলোচনা হচ্ছে, আমাদের আরও দুই সাবেক অধিনায়ক মাশরাফি ও দুর্জয় ভাইও একই অবস্থায় আছেন। তাদের নিয়েও ভাবা উচিত।’

তামিম আরও বলেন, ‘ওর যে বিষয়টা আছে, ক্রিকেটিং যেকোনো সুযোগ-সুবিধার জন্য আমাদের দুয়ার সবসময় খোলা। আইনগত বিষয়গুলো আমাদের মন্ত্রী (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) মহোদয় দেখছেন, তারা নমনীয় হওয়ার কথা বলেছেন। আইনি সমস্যা সমাধান করে তারা ফিরলে আমরা তাদের দুই হাত বাড়িয়ে স্বাগত জানাব।’

বাংলাদেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেননি তিনি। তবে এর আগে একাধিকবার দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব

নারী কাবাডি প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিতঃ

 

বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের আয়োজনে আজ ২৮ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে “নারী কাবাডি প্রতিযোগিতা-২০২৬” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ, খুলনা জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল-রাজী এবং সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার এবং বাংলাদেশ পুলিশ কাবাডি ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

 

নির্ধারিত ৩০ মিনিটের টানটান ও উত্তেজনাপূর্ণ খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশ পুলিশ কাবাডি নারী দল, খুলনা জেলা নারী কাবাডি দলকে ১৭–১৫ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে বিজয় লাভ করে! প্রতিযোগিতামূলক এই ম্যাচটি উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে!

 

প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পরিশেষে, মাননীয় পুলিশ কমিশনার মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে মাননীয় প্রধান অতিথিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে কাবাডি খেলা উপভোগ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । তিনি উভয় টিমের নারী সদস্যদের দেশের মূল্যবান সম্পদ হিসাবে আক্খায়িত করে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা এবং দেশের জন্য আরও সুনাম বয়ে আনার আহবান জানান!

 

এ সময় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

নারী কাবাডি প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিতঃ

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের দেয়া ১৮৩ রানের টার্গেট ১২ বল হাতে রেখেই টপকে যায় টাইগাররা।

 

এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি গড়েছে বাংলাদেশ।

 

সাগরিকায় শুরুতেই হোচট নিউজিল্যান্ড শিবিরে। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন টিম রবিনসন। এরপর ৮৮ রানের জুটি গড়েন ওপেনার ক্লার্ক ও ক্লেভার। ৩৭ বলে ৫১ রান করেন ক্লার্ক। ৩৯ রান করা অধিনায়ক নিক ক্যালিকে ফেরান শরিফুল। শেষ দিকে জশ ক্লার্কসনের ২৭ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুজিঁ পায় কিউইরা।

 

বাংলাদেশের পক্ষে ২টি উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এছাড়া, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদী হাসান ১টি করে উইকেট তুলে নিয়েছেন।

 

জবাবে ৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন তানজিদ তামিম ও সাইফ হাসান। ১৭ রান করে আউট হন সাইফ। লিটন ২১ ও তামিম ২০ রানে ফিরলে ৭৭ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। এরপর পারভেজ ইমনের সাথে ৫৪ রানের জুটিতে ম্যাচে রোমাঞ্চ এনে দেন তাওহিদ হৃদয়। ১৪ বলে ২ ছক্কায় ২৮ রানে ফেরেন ইমন।

 

শেষ পর্যন্ত হৃদয়ের ২৭ বলে অপরাজিত ৫১ আর শামীম হোসেন পাটোয়ারীর ১৩ বলে ৩১ রানের ক্যামিওতে ২ ওভার বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। ম্যাচসেরা হন হৃদয়।

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর দুইটাই শুরু হবে প্রথম ম্যাচ।

 

ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় টি-টোয়েন্টি সিরিজেও জয় চান অধিনায়ক লিটন কুমার দাস। প্রথম ম্যাচে টাইগার ব্যাটিং লাইনআপে আসছে না কোনো পরিবর্তন।

 

তবে পেস আক্রমণে মোস্তাফিজ, তাসকিন ও নাহিদ রানা বিশ্রামের ফলে দেখা যেতে পারে সাকিব, রিপন মন্ডল কিংবা সাইফুদ্দিনকে। এদিকে, নিউজিল্যান্ডের লক্ষ্যও অভিন্ন; টি-টোয়েন্টি ট্রফিটা নিয়ে দেশে ফিরতে চান টম ল্যাথামের দল।

 

সংক্ষিপ্ত এই ফরম্যাটে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে পরিসংখ্যান। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে মাত্র ৪টিতে জয় পেয়েছে টাইগাররা। ১টিতে ড্র এবং বাকি ১৫টিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

 

উল্লেখ্য, দীর্ঘ ১৪৬ দিন পর এই ফরম্যাটে ফিরছে বাংলাদেশ, যা দলটির জন্য নতুন করে পথচলার সূচনা হিসেবে দেখা হচ্ছে। গত বছর মে থেকে ডিসেম্বর পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মতো সাফল্য ছিল। এবার ঘরের মাঠে কিউইদের বিপক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবে লাল-সবুজের প্রতিনিধিরা।

ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও জয় চান অধিনায়ক লিটন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মুজাহিদ শেখ,স্টাফ রিপোর্টার :

আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) ব্র্যাক লার্নিং সেন্টার যশোরে প্রশিক্ষণের আয়োজন করে মাগুরা ব্র্যাক নার্সারি।

 

দিনব্যাপী প্রশিক্ষণে মাগুরার শ্রীপুর, ফরিদপুরের মধুখালী ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৫০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম।

 

কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।

এসময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

 

শ্রীপুর উপজেলার দেবিনগর গ্রামের কৃষক স্বপ্না বিশ্বাস বলেন, ব্র্যাক নার্সারি উদ্যোগে আজকের এই প্রশিক্ষণে আমরা পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন নতুন অনেক তথ্য জানতে পেরেছেন। যা আমাদের কৃষি কাজে ভালো ফলনে ব্যাপক ভূমিকা রাখবে।

 

গোবিন্দপুর গ্রামের কৃষক দিপেন্দ্রনাথ বলেন, কাঙ্ক্ষিত ফলন না আসায় আমরা হতাশ হয়ে কৃষি থেকে মুখ ফিরিয়ে নেই। এই প্রশিক্ষণ কর্মশালায় এসে গাছের বিষয়ে কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, যা আমাদের ভবিষ্যতে কৃষিকাজে উপকারে আসবে।

 

দুর্গাপুর গ্রামের চাষি মো. সাজ্জাদ মোল্লা বলেন, ব্র্যাক নার্সারির এই উদ্যোগ কৃষকদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকরা সঠিক প্রদ্ধতিতে আরো অধিক চাষাবাদে আগ্রহী হবো।

 

অনুষ্ঠানে ব্র্যাক লার্নিং সেন্টার অপারেশনের সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড অপারেশন) জহিরুল ইসলাম, মাগুরা ব্র্যাক নার্সারি ম্যানেজার মো. মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আয়োজকেরা জানান, চাষাবাদে রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মাগুরার ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদনঃ ওমর ফারুক

সাতক্ষীরার শ্যামনগরে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বংশীপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম সৈকত মুখার্জি (১৮)। তিনি স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা গড়িয়ে গেলেও সৈকত নিজের ঘরের দরজা খুলছিলেন না। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে সৈকতের মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছে। তার গলায় ফাঁসের আলামত পাওয়াএ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাতক্ষীরায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। ওই অঞ্চলের নদ-নদীর পানির সমতা বাড়ছে।

 

শনিবার (২ মে) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

 

পাউবো’র সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান জানান, সুনামগঞ্জ জেলার নলজুর নদী জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোনা জেলার ভূগাই-কংস নদী জারিয়াজাঞ্জাইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা ও আটপাড়া পয়েন্টে এবং হবিগঞ্জ জেলার সুতাং নদী সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীগুলোর মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে, ভুলাই-কংস নদীর পানির সমতল কিছুটা হ্রাস পেয়েছে এবং ধনু-বাউলাই নদীসমূহের পানির সমতল কিছুটা বৃদ্ধি পেয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে।

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, এ অঞ্চলে আগামী ৩ দিন মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা নদীর পানির সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।

 

৩য় দিন কুশিয়ারা নদীর কোথাও কোথাও পানির সমতল প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

নেত্রকোনা জেলার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীগুলোর পানির সমতল আগামী ৩ দিন স্থিতিশীল থাকতে এবং নেত্রকোনা জেলার ভুগাই-কংস অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ধনু-বাউলাই নদীগুলোর পানির সমতল আগামী ৩দিন বৃদ্ধি পেতে পারে। বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টায় প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে, ফলে নেত্রকোনা জেলার বাউলাই নদীর অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

 

হবিগঞ্জ জেলার খোয়াই ও সুতাং এবং মৌলভীবাজার জেলার মনু ও জুড়ি নদীর পানির সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। খোয়াই ও জুড়ি নদী আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর প্রবাহিত হতে পারে, মনু নদীর পানির সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। ফলে মৌলভীবাজার জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আরও অবনতি হতে পারে

প্রতিবেদনঃ ওমর ফারুক

যারা বিবাহিত, তাদের তুলনায় অবিবাহিত প্রাপ্তবয়স্কদের ক্যানসার হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেশি। যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের নতুন এক গবেষণায় এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, অবিবাহিত পুরুষদের ক্যানসারের ঝুঁকি বিবাহিতদের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি।

গবেষণায় দেখা গেছে, যারা কখনো বিয়ে করেননি, তাদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

 

 

২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ৪০ লাখের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করে এই ফল পাওয়া গেছে। গবেষণায় বলা হয়েছে, প্রায় সব ধরনের প্রধান ক্যানসারের ক্ষেত্রেই অবিবাহিতদের ঝুঁকি বেশি দেখা গেছে।

 

পরিসংখ্যান অনুযায়ী, অবিবাহিত পুরুষদের ক্যানসারের ঝুঁকি বিবাহিতদের তুলনায় প্রায় ৭০ শতাংশ বেশি। নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি, প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত।

 

গবেষণায় আরও দেখা গেছে, অবিবাহিত পুরুষদের মধ্যে মলদ্বারের ক্যানসারের হার বিবাহিতদের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। অন্যদিকে অবিবাহিত নারীদের ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসারের হার প্রায় তিন গুণ বেশি।

গবেষকদের মতে, বিয়ে অনেক সময় মানুষের জীবনযাপনকে প্রভাবিত করে। খাদ্যাভ্যাস, স্বাস্থ্যসচেতনতা এবং নিয়মিত চিকিৎসা পরীক্ষার মতো বিষয়গুলো এতে যুক্ত থাকে। ফলে এটি পরোক্ষভাবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

 

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এর মানে এই নয় যে বিয়ে করলেই ক্যানসার থেকে সুরক্ষা পাওয়া যাবে। বরং এটি একটি সামাজিক ও আচরণগত ইঙ্গিত মাত্র।

 

গবেষকরা আরও বলেছেন, যারা অবিবাহিত, তাদের উচিত স্বাস্থ্যঝুঁকির বিষয়ে আরও সতর্ক থাকা। নিয়মিত পরীক্ষা করানো এবং স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখে।

 

অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, বলছে গবেষণা

 

দেশে সাম্প্রতিক জ্বালানি সংকটে পাম্পে ভোগান্তির পেছনে তেল সরবরাহকারী কোম্পানিগুলোর গাফলতি ছিল বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

 

শনিবার (২ মে) সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদফতর আয়োজিত এক সেমিনারে তিনি এ দাবি করেন।

 

মন্ত্রী বলেন, জ্বালানি সংকট যেটা দেখা দিয়েছিল, তার মূল কারণ ছিল তেল বিপণন কোম্পানিগুলোর গাফলতি। জ্বালানি সচিব যে নির্দেশনা দিয়েছেন, অনেক ক্ষেত্রে তা সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।

 

এ সময় সোলারের ব্যবহার বাড়ানোর ব্যাপারে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার ৭৫ দিনে শুধু বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে কাজ করা হয়েছে। তবে এবার সরকার খনিজ সম্পদ নিয়ে কাজ করবে।

পাম্পে ভোগান্তির পেছনে তেল সরবরাহকারী কোম্পানিগুলোর গাফলতি ছিল: জ্বালানিমন্ত্রী

 

সারাদেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৫টায় উদ্বোধন ঘোষণা করেন তিনি।

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ক্রীড়াবিদ তৈরি করবে বাংলাদেশ। ক্রীড়ার মাধ্যমে সারাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে আজকের শিশুরা। আজকের প্রত্যেক শিশু একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। আজকের শিশুরাই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ, এই শিশুদের মধ্য থেকে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে।

 

তিনি আরও বলেন, সবাইকে পড়ালেখা করতেই হবে, এটাতে কাউকে মাফ করা যাবে না। কিন্তু পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে খেলতে হবে। নিজেদেরকে তৈরি করতে হবে। তোমাদের ঠিক করে নিতে হবে, তুমি কী হতে চাও। লক্ষ্যকে স্থির করে নিতে পারলে সেই লক্ষ্য পূরণে সামনের দিকে এগোতে হবে।

 

মূলত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসেছে শিল্প অঙ্গনে।

 

এর আগে, সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গনে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, পানির যথাযথ ব্যবহারের জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। অতিবৃষ্টিতে যেনো জলাবদ্ধতা তেরি না হয় এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখা সম্ভব হয়, সেজন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।

দেশজুড়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ১-১ এ সিরিজ ড্র করলো নিউজিল্যান্ড। টাইগারদের দেয়া ১০৩ রানের লক্ষ্য ২০ বল আগেই টপকে যায় ব্ল্যাকক্যাপরা।

 

মিরপুরে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি থেকে আসে ২১ রান। এই জুটি ভাঙ্গে ১১ বলে ১৬ করা সাইফ হাসানকে লিনক্স সাজঘরে ফেরালে। ইনিংস লম্বা হয়নি আরেক ওপেনার তানজিদ তামিমের। শূন্য রানে ফেরেন পারভেজ হোসেন ইমন। এরপর বৃষ্টি বাধায় বন্ধ হয় দুদলের লড়াই, প্রায় দুই ঘণ্টা পর আবারও মাঠে গড়ায় খেলা।

 

বৃষ্টির পরপরই আউট হন অধিনায়ক লিটন দাস। বেশিক্ষণ খেলতে পারেননি শামীম পাটোয়ারীও। ২৪ বলে ৩৩ করা তাওহিদ হৃদয় আউট হতেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। শেষ ২৫ বলে ২৬ রানে বাংলাদেশ হারায় ৬ উইকেট।

 

জবাবে ১২ রানে কিউইদের ২ উইকেট ফেলে দারুণ সূচনা করে বাংলাদেশ। মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন ক্লেভার ও কেলি। ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।

 

অবশ্য এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি নিউজিল্যান্ডের। বেভন জ্যাকবসের ৩১ বলে ৬২ রানের ক্যামিওতে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্ল্যাকক্যাপরা।

 

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম তুলে নেন ৩টি উইকেট।

 

সিরিজের প্রথম ম্যাচে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। আজ তৃতীয় ম্যাচে জয় লাভ করে সিরিজ ড্র করলো নিউজিল্যান্ড।

পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের

 

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।

 

সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি বিশেষ বাসে চড়ে শহরের দিকে যাত্রা করেন। সফরের শুরুতেই তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

 

পরে তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন। এরপর বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তারেক রহমানের।

 

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

 

এর আগে, রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ২০ মিনিটে আকাশপথে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নাটোরের লালপুর থেকে ‘ইমো হ্যাকার’ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ মে) সন্ধ্যায় উপজেলার পানসিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো— পানসিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল বায়োজিদ, বাসেদ আলী, মো. আব্দুল্লাহ এবং নওয়াপাড়া গ্রামের লালন আলী ও মো. শাকিল।

 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানসিপাড়া গ্রামে রফিজ মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

 

এসময় মোবাইল অ্যাপ ইমো হ্যাকার চক্রের ৫জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত এ্যন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

 

ওসি আরও জানান, আটকরা দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধ হয়ে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের ইমো ও ফেসবুক ম্যাসেঞ্জার হ্যাক করতো। এরপর প্রতারণার মাধ্যমে কৌশলে তাদের স্বজনদের কাছ থেকে বিকাশে টাকা হাতিয়ে নিতো। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

নাটোরে ‘ইমো হ্যাকার’ চক্রের পাঁচ সদস্য আটক

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ সফরকারী নিউজিল্যান্ডের মোকাবিলা করবে বাংলাদেশ। সিরিজের ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা।

 

শনিবার (২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। শেষ ম্যাচের জন্য আগের স্কোয়াড অপরিবর্তিত রেখেই দল ঘোষণা করেছে বিসিবি।

 

সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বল মাঠে না গড়াতেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ নিশ্চিতের মিশন। অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে।

 

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে বাংলাদেশ

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d