প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

নরসিংদীর শিবপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ও ধামাচাপার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শিবপুর থানার ব্রাহ্মন্দী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মন্দী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ধর্ষক আবদুল মান্নান (৫০) ও বাঘাব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হানিফ মেম্বার।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, ৭ থেকে ৮ মাস আগে ব্রাহ্মন্দী গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে তার প্রতিবেশী চাচা আব্দুল মান্নান ইরি প্রজেক্টের মেশিন ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই তরুণী অন্তঃসত্তা হয়ে পড়ে। পরে বাড়ির মহিলারা বিষয়টি বুঝতে পারলে ধর্ষণের বিষয়টি স্থানীয় হানিফা মেম্বারকে জানায়। মেম্বার আসামির নিকট থেকে উৎকোচ গ্রহণ করে ধর্ষিতার পরিবারকে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য চাপ প্রয়োগসহ হুমকি-ধমকি দিতে থাকে।

বিষয়টি মীমাংসা করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়া থানা এবং কোর্টে যাওয়া থেকে বিরত রাখে। পরে ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা দায়ের করে। এরপর আসামি ধর্ষণকারী আব্দুল মান্নান ও ধামাচাপা চেষ্টাকারী হানিফা মেম্বারকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d