প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের সাক্ষাৎ

যুক্তরাজ্যে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ে।মঙ্গলবার (১০ জুন) লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠান হবে। এর আগে তার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ প্রতিনিধিদলের সদস্যরা।

এদিনই এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) সকাল ৭টা ৫ মিনিটে লন্ডন পৌঁছান। এরপর থেকেই তার ব্যস্ত সময় যাচ্ছে।

এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের কাছ থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।আগামী ১৩ জুন শুক্রবার এই হোটেলই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠক হওয়ার কথা। দুই নেতার এই বৈঠক থেকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক বার্তা আসবে বলে আশা করা হচ্ছে।
এই বৈঠকের পরদিন ১৪ জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d