ফ্রি কিক থেকে মেসির গোল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফ্রি কিক থেকে মেসির গোল

ফ্রি কিক থেকে মেসির গোল

বিশ্বকাপে নিজের রেকর্ডের খাতা আরও সমৃদ্ধ করলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে আরও এগিয়ে দেন এই তারকা ফরোয়ার্ড।

 

ম্যাচের ৮০তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক নিখুঁত শটে জালে জড়িয়ে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন মেসি। জর্ডানের গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না সেই শট ঠেকানোর।

 

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন মেসি। বিশ্বমঞ্চে ধারাবাহিক গোল করার এই রেকর্ডে তিনি আরও একবার নিজের অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ দিলেন।

 

এর আগে ম্যাচের ৫৯তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টিনা অধিনায়ক। মাঠে নেমেই আক্রমণে গতি আনেন তিনি এবং শেষ পর্যন্ত দুর্দান্ত এক ফ্রি-কিকে নিজের নাম লেখান স্কোরশিটে।


ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লিয়ান্দ্রো ত্রোসারের জোড়া গোলে্র সুবাদে নিউজিল্যান্ডকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বেলজিয়াম। দলের হয়ে বাকি দুটি গোল করেন ডি ব্রুইনা ও লুকাকু। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে উঠল ইউরোপের দলটি। একইসাথে বিশ্বকাপ থেকে বিদায় নিল নিউজিল্যান্ড।

 

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৯টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে বেলজিয়াম। তবে প্রতিপক্ষ রক্ষণভাগকে পরাস্ত করতে পারছিলো না বেলজিয়ান ফরোয়ার্ড বাহিনী। এরই মাঝে দুটি সহজ সুযোগ হাতছাড়াও হয়।

 

অবশেষে ২৮তম মিনিটে ডেডলক ভাঙেন ত্রোসার। কর্নার থেকে তৈরি হওয়া জটলার ভেতর থেকে বল জালে জড়ান এ ব্রাইটন মিডফিল্ডার। শেষ পর্যন্ত বেলজিয়ামের লিডেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

 

বিরতির পর আরও আক্রমণাত্মক ভঙিতে আবির্ভূত হয় বেলজিয়াম। একের পর এক অ্যাটাকে প্রতিপক্ষের রক্ষণভাগে ত্রাস সৃষ্টি করে দলের ফরোয়ার্ডরা।

 

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটেই দলের ও নিজের দ্বিতীয় গোলের দেখা পান লিয়ান্দ্রো ত্রোসার। ডি ব্রুইনা বল বাড়ান হান্স ফানাকানের কাছে। ফানাকান পাস বক্সে থাকা ত্রোসারকে পাস দিলে প্রথম শট ঠেকিয়ে দেন ম্যাক্স ক্রোকোম্ব। তবে ফিরতি বলে আর ভুল করেননি তিনি। দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করে ব্যবধান বাড়ান ত্রোসার।

 

লিয়ান্দ্রোর জোড়া গোলের পর ৬৬ থেকে ৮৬ এই ২০ মিনিটে দুটি গোল আসে ডি ব্রুইনা ও লুকাকুর পায়ে। মাঝে নিউজিল্যান্ডের পক্ষে একটি গোল শোধ দিয়ে ব্যবধান কমান এলিজা জাস্ট।

 

শেষদিকে ইনজুরি টাইমে সিলেমেকারস গোল দিলে ৫-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়ানরা।

নিউজিল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

নকআউট পর্ব আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামানোর ঝুঁকি নিচ্ছেন না প্রধান কোচ লিওনেল স্কালোনি। একাধিক পরিবর্তন এনে বিকল্প একাদশ নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন তিনি। অনুশীলনে দেখা গেছে, সম্ভাব্য শুরুর একাদশে নেই অধিনায়ক লিওনেল মেসি। তবে গোলবারের নিচে আস্থা রাখা হয়েছে এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের ওপর। নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুনদের সুযোগ করে দিতেই এই পরিকল্পনা আর্জেন্টিনা কোচের।

 

শনিবার রাত ১১টায় (বাংলাদেশ সময় রবিবার সকাল ৮টা) ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচের আগে নিজেদের শেষের আগের অনুশীলন করেছে দলটি। পুরো অনুশীলনই ছিল বন্ধ দরজার আড়ালে। সেই অনুশীলনে স্কালোনি মূলত বিকল্প একাদশ নিয়েই কাজ করেন। যদিও এই একাদশ এখনো চূড়ান্ত হয়নি, তবে ম্যাচে কারা খেলতে পারেন, সে বিষয়ে স্পষ্ট ধারণা মিলেছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই শেষ ৩২ নিশ্চিত করায় দল নির্বাচন নিয়ে স্বস্তিতে আছেন স্কালোনি।

 

গত সোমবার অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর আলজেরিয়া জর্ডানকে পরাজিত করায় গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয় আর্জেন্টিনার। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিয়মিত একাদশে বড় পরিবর্তনের সুযোগ পেয়েছেন স্কালোনি। এই সিদ্ধান্তে আর্জেন্টিনা দুটি সুবিধা পাবে। প্রথমত, যেসব ফুটবলার এখনো বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি, তারা নিজেদের প্রমাণের সুযোগ পাবেন। দ্বিতীয়ত, নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে আগামী শুক্রবার ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিতব্য শেষ ৩২-এর ম্যাচের জন্য প্রস্তুত রাখা যাবে।

 

সকালের অনুশীলনে স্কালোনি বিকল্প দল নিয়েই কাজ করলেও মূল একাদশে গোলবারের নিচে থাকবেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। যদিও অনুশীলনে গোলরক্ষকের দায়িত্ব পালন করেন হুয়ান মুসো। রক্ষণভাগে ছিলেন গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে না পারা মনতিয়েল পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন।বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা কোনো গোল না খাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দিবু মার্তিনেজ। তাই জর্ডানের বিপক্ষেও শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে তাঁর।

 

অস্ট্রিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখায় লিয়ান্দ্রো পারেদেস শেষ ৩২-এর ম্যাচের আগে ঝুঁকিতে থাকলেও জর্ডানের বিপক্ষে মাঝমাঠের রক্ষণাত্মক দায়িত্বে তাকেই দেখা যেতে পারে। তাঁর সঙ্গে খেলতে পারেন এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো ও জুলিয়ানো সিমেওনে। বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ না পাওয়া ভ্যালেন্তিন বারকোরও শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে রোজারিও সেন্ট্রালের একাডেমি থেকে উঠে আসা জিওভানি লো সেলসোর জায়গায় খেলতে পারেন তিনি।

 

অনুশীলনে মাঝমাঠ ও আক্রমণের সংযোগ রক্ষার দায়িত্বে ছিলেন নিকো পাস। একমাত্র স্ট্রাইকার হিসেবে খেলেছেন হুলিয়ান আলভারেস। ফলে অনুশীলনে বিশ্বকাপের বর্তমান সর্বোচ্চ গোলদাতা এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে বেঞ্চে রাখার পরিকল্পনারই ইঙ্গিত মিলেছে। তবে আর্জেন্টিনা অধিনায়ক দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামতে পারেন।

 

অনুশীলনে স্কালোনির সাজানো সম্ভাব্য একাদশ: হুয়ান মুসো, গনসালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো অথবা ভ্যালেন্তিন বারকো, জুলিয়ানো সিমেওনে, নিকো পাস; হুলিয়ান আলভারেস।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্রামে থাকবেন মেসি?

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এর শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাপান। এই ড্রয়ে রানার্সআপ হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সামুরাই ব্লুরা। আর সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ জায়গা পেয়েছে সুইডেন।

 

শুক্রবার (২৬ জুন) ডালাসে অনুষ্ঠিত ম্যাচের ৫৬তম মিনিটে রিতসু দোয়ানের দারুণ পাস থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। তবে ছয় মিনিট পরই দুর্দান্ত দূরপাল্লার শটে সমতা ফেরান অ্যান্থনি এলাঞ্জা।

 

ম্যাচের শেষ দিকে জয়ের একাধিক সুযোগ তৈরি করেছিল সুইডেন। তবে, অতিরিক্ত সময়ে এলাঞ্জা ও অ্যালেক্সান্ডার আইজ্যাকের নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে দলকে হার থেকে বাচান জাপানের গোলরক্ষক জিয়ন সুজুকি।

 

এদিকে, তিউনিসিয়াকে হারিয়ে হারিয়ে নেদারল্যান্ডস গ্রুপ এফ-এর শীর্ষস্থান দখল করায়, শেষ ৩২-এ মরক্কোর মুখোমুখি হবে ডাচরা এবং রানার্সআপ জাপানের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

 

অন্যদিকে, সুইডেনের পরবর্তী ম্যাচ হবে গ্রুপ বি, ই অথবা আই-এর বিজয়ীর বিপক্ষে। আর তিন ম্যাচেই হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নিয়েছে তিউনিশিয়া।

সুইডেনের সঙ্গে ড্র করে শেষ ৩২-এ ব্রাজিলের প্রতিপক্ষ জাপান

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘ই’-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বের খুব কাছাকাছি পৌঁছে গেছে ইকুয়েডর। এক গোল পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তন করে লাতিন আমেরিকার দলটি গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নেয়। অন্য ম্যাচে আইভরি কোস্ট কুরাসাওকে ২-০ গোলে হারানোয় গ্রুপের সমীকরণ আরও জমে উঠেছে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মানি। এর ফলও পেয়ে যায় তারা। ম্যাচের ৭ মিনিটে মিডফিল্ড থেকে দারুণ আক্রমণ গড়ে তুলে গোল করেন লেরয় সানে। তার নিখুঁত ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানরা। তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি ইকুয়েডর। ধীরে ধীরে বলের দখল বাড়িয়ে জার্মান রক্ষণে চাপ সৃষ্টি করতে থাকে তারা। ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফেরে ইকুয়েডর। বাম দিকের আক্রমণ থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন নিলসন আঙ্গুলো। তার গোলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। জার্মানি আবারও লিড নেওয়ার চেষ্টা চালালেও ইকুয়েডরের রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। অন্যদিকে দ্রুত পাল্টা আক্রমণে বারবার জার্মান রক্ষণকে চাপে ফেলে দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের ৭৭ মিনিটে আসে নির্ধারণী মুহূর্ত। সতীর্থের পাস ধরে জার্মান ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে পাঠান গঞ্জালো প্লাতা। তার গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। বাকি সময়ে জার্মানি সমতায় ফেরার মরিয়া চেষ্টা করলেও ইকুয়েডরের রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে সব আক্রমণ প্রতিহত করে। পুরো ম্যাচে জার্মানি শুরুতে দাপট দেখালেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দ হারিয়ে ফেলে। বলের দখলে এগিয়ে থাকলেও শেষ তৃতীয়াংশে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে ইকুয়েডর তুলনামূলক কম সুযোগ পেয়েও দারুণ কার্যকর ফুটবল খেলেছে। রক্ষণ থেকে দ্রুত আক্রমণে ওঠা এবং সুযোগের সর্বোচ্চ ব্যবহারই তাদের জয়ের মূল পার্থক্য গড়ে দেয়। এই জয়ের ফলে গ্রুপ ‘ই’-তে ইকুয়েডর তৃতীয় অবস্থানে থাকলেও নকআউট পর্বে ওঠা প্রায় নিশ্চিত করে ফেলেছে। অন্যদিকে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে আইভরি কোস্ট। জার্মানি গ্রুপ শীর্ষে থাকলেও হারের কারণে তাদের পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এক গোল পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনের এই জয় ইকুয়েডরের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এখন নকআউট পর্বে জায়গা নিশ্চিত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দলটি।

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের চমক

আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে। ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিলেন।

 

পরবর্তীতে সিএ গোলটি পরিচিত লাভ করে ‘হ্যান্ড অব গড’ নামে। সেই বলটি এবার বিক্রির জন্য উঠছে নিলামে। স্মরণীয় সেই ম্যাচের বলটির প্রাথমিক দাম ধরা হয়েছে ২৫ লাখ ডলার।

 

নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন বলটিকে ‘পবিত্র গ্রেইল’ হিসেবে উল্লেখ করেছেন সংগ্রাহকদের জন্য। প্রতিষ্ঠানটি আশা করছে ২০২২ সালে ম্যারাডোনার জার্সি বিক্রির রেকর্ড দাম ৯.২ মিলিয়ন ডলারও পেতে পারে এই বল।

 

হেরিটেজ অকশনের বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালে বলেন, ‘এটি একেবারেই অনন্য একটি স্মারক। ফুটবলের ইতিহাসে এর মতো আর কোনো সংগ্রহযোগ্য বস্তু নেই বললেই চলে।’

 

বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল স্মারক সামগ্রীর বাজারে নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও কিলিয়ান এমবাপের মতো তারকাদের কার্ড ও স্মারকের দাম দ্রুত বাড়ছে।

 

প্রোভেনজালের মতে, বড় টুর্নামেন্টগুলো খেলোয়াড়দের স্মারকের মূল্যকে তাৎক্ষণিকভাবে প্রভাবিত করে। এখন সংগ্রাহক ও বিনিয়োগকারীদের নজর মূলত সেইসব ফুটবলারের দিকে, যারা বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের নতুন তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে

দিনের হিসেবে ৯৮১ দিন, অর্থাৎ প্রায় তিন বছর পর আবারও ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরাটা তার জন্য ছিল ভীষণ আবেগঘন এক মুহূর্ত। ম্যাচ শেষে সেই আবেগ আর ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান তারকা—ড্রেসিংরুমে একা বসে কেঁদে ফেলেন তিনি।

 

৩৪ বছর বয়সী নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালে। ওই বছরের অক্টোবরে হাঁটুর গুরুতর চোট, এরপর ধারাবাহিক ইনজুরি ও ফর্মহীনতা—সব মিলিয়ে তার বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়েও ছিল অনিশ্চয়তা। তবে দল ঘোষণার সময় তার নাম আসতেই ব্রাজিলিয়ান সমর্থকদের উচ্ছ্বাস প্রমাণ করে দেয়, এখনও নেইমারের প্রতি ভালোবাসা কতটা গভীর।

 

অপেক্ষার পর অবশেষে মাঠে ফেরেন তিনি। প্রথম দুই ম্যাচে সুযোগ না পেলেও স্কটল্যান্ডের বিপক্ষে আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের ৭৫ মিনিটে কুনিয়াকে উঠিয়ে নেইমারকে নামান কার্লো আনচেলত্তি। মাঠে নামার পর থেকেই তার ভেতরে জমে থাকা আবেগ ধীরে ধীরে বাড়তে থাকে, যা শেষ পর্যন্ত ম্যাচ শেষে চোখের জলে প্রকাশ পায়।

 

সাংবাদিকদের কাছে নেইমার নিজেই বলেন, “লকার রুমে একা কিছুক্ষণ কেঁদেছি। নিজেকে খুব হালকা লাগছে। আবার ব্রাজিলের হয়ে মাঠে নামতে পেরে আমি কৃতজ্ঞ। এই সুযোগ দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।”

 

২০১৪ বিশ্বকাপ দিয়ে আলোচনায় আসা নেইমারের এটি চতুর্থ বিশ্বকাপ। এত বছর পরও ব্রাজিলের জার্সির প্রতি তার ভালোবাসা একই রকম, “দলটা অনেক বদলে গেছে। নতুনদের সঙ্গে আবার শুরু করছি। এত বছর পর ব্রাজিলকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য দারুণ অনুভূতি।”

 

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডের গোল এখন ৭৯টি। বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোল ৮টি এবং অ্যাসিস্ট ৪টি।

ড্রেসিংরুমে একা বসে কাঁদলেন নেইমার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ভাইরাল হওয়া সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে ইস্যুকৃত ১৮ জুন ২০২৬ তারিখের একটি পত্রে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ১০ জনের নামে অনুদান মঞ্জুরির অনুমোদন দেওয়া হয়েছে।

 

তালিকায় ১ নম্বরে হবোখালী গ্রামের ফাইজা, পিতা মো. বাচ্চুর নামে ১০ হাজার টাকা এবং ৮ নম্বরে ফাইজা, পিতা মো. আতাউরের নামে আরও ১০ হাজার টাকা অনুদানের উল্লেখ রয়েছে। এ দুই নামের মধ্যে একটি সংসদ সদস্যের মেয়ের বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

 

এ বিষয়ে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ‘একজন সংসদ সদস্য বছরে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য ঐচ্ছিক তহবিল পান।’ তিনি শপথ নেওয়ার পর চলতি অর্থবছরে তার আসনের জন্য মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়েছে।

 

তিনি দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সচিবালয়ে তালিকা জমা দেওয়ার তাগিদ থাকায় তিনি ব্যক্তিগত সহকারীকে (পিএস) বিভিন্ন ইউনিয়ন থেকে নাম সংগ্রহ করে জমা দিতে বলেন। তার ভাষ্য, পিএস পরে পরিচিত কয়েকটি নাম দিয়ে তালিকা জমা দিয়েছেন, কিন্তু তিনি তালিকাটি দেখার সুযোগ পাননি।

 

সংসদ সদস্য আরও জানান, এখনও তিনি ওই অর্থ হাতে পাননি এবং প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুযায়ী পরবর্তীতে অনুদান বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নতুন তালিকা পাঠানো হবে বলেও জানান তিনি।

 

সমালোচনার বিষয়ে আতাউর রহমান বাচ্চু বলেন, ‘জনগণের হকের একটি পয়সাও আমি বা আমার পরিবারের কেউ আগামী পাঁচ বছরে স্পর্শ করবে না। যারা আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন, তাদের জন্যও আমার অফুরন্ত দোয়া রইল।’

 

জানা গেছে, সদর উপজেলার জন্য ১০ জনের নামে ৮০ হাজার টাকা এবং লোহাগড়া উপজেলার ১১ জনের নামে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দের পৃথক তালিকাও রয়েছে।

জামায়াত এমপির ঐচ্ছিক তহবিলের তালিকায় নিজের মেয়ের নাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এক তরুণকে আটকে রেখে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় আরও দুজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

শনিবার (২৭ জুন) ভুক্তভোগী সাজিদ হাসানের শ্বশুর মাসুম চৌধুরী বাদী হয়ে শাহবাগ থানায় অপহরণের মামলা দায়ের করেন।

 

পুলিশ জানায়, শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে সাজিদ হাসান ও তার এক বন্ধুকে ধরে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আটকে রাখা হয়। পরে ইয়াবা উদ্ধারের অভিযোগ তুলে সাজিদের পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

 

মুক্তিপণের দাবির ফোন পাওয়ার পর ভুক্তভোগীর শ্বশুর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তবে এ সময় আরও দুজন পালিয়ে যায়।

 

মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, আটক অবস্থায় থাকা তরুণের পকেট থেকে একজন যুবক ইয়াবা বের করছেন। পুলিশ বলছে, এ ঘটনাকে কেন্দ্র করেই পরিবারের কাছে অর্থ দাবি করা হয়।

 

গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী। এছাড়া পলাতক আরেকজন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাদের পরিচয় আনুষ্ঠানিকভাবে যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

 

এদিকে, ভুক্তভোগী সাজিদ হাসানের কাছ থেকে মাদক উদ্ধার হয়েছে দাবি করে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

শাহবাগ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাটি অপহরণের সংজ্ঞার মধ্যে পড়ায় এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। পলাতক দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তারা গ্রেফতার হলে পুরো চক্রের কার্যক্রম সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করছে পুলিশ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি আমরা পরে শুনেছি। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওইখানে একজন ঢাবির সাবেক শিক্ষার্থী ছিলেন। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর পড়াশোনা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাদের নিয়ে গেছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে, আমরা কোনও হস্তক্ষেপ করব না।’

তরুণকে আটকে রেখে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেফতার ৩

বিশ্বকাপে নিজের রেকর্ডের খাতা আরও সমৃদ্ধ করলেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে আরও এগিয়ে দেন এই তারকা ফরোয়ার্ড।

 

ম্যাচের ৮০তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক নিখুঁত শটে জালে জড়িয়ে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন মেসি। জর্ডানের গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না সেই শট ঠেকানোর।

 

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন মেসি। বিশ্বমঞ্চে ধারাবাহিক গোল করার এই রেকর্ডে তিনি আরও একবার নিজের অসাধারণ ধারাবাহিকতার প্রমাণ দিলেন।

 

এর আগে ম্যাচের ৫৯তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টিনা অধিনায়ক। মাঠে নেমেই আক্রমণে গতি আনেন তিনি এবং শেষ পর্যন্ত দুর্দান্ত এক ফ্রি-কিকে নিজের নাম লেখান স্কোরশিটে।

ফ্রি কিক থেকে মেসির গোল

গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সমাবেশে সংগঠনটির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আওয়াল হামদু বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপির দল পরিচালনা করা হয় মাদকের টাকা দিয়ে। এটি জাতির কাছে এখন স্পষ্ট। তারা সভা-সমাবেশে মাদকের বিরুদ্ধে কথা বললেও মূলত মাদক নিয়ন্ত্রণ করে তারাই।

 

শনিবার (২৭ জুন) বিকেলে শহরের উত্তর তেমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আওয়াল হামদু, জেলা সভাপতি আরমান হোসাইন, শহর সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল এবং অর্থ সম্পাদক জুনায়েদ হোসেন খান।

 

বক্তব্যে আব্দুল আওয়াল হামদু আরও বলেন, ছাত্রশিবির একটি সুশৃঙ্খল সংগঠন। তবে নির্দেশনা এলে আমরা তার চেয়েও কঠোর হতে পারি। শিবিরের দিকে আঙুল তুলবেন না, আঙুল থাকবে না; চোখ রাঙাবেন না, চোখ থাকবে না। তাই আপনারা শান্তিতে থাকুন এবং দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন।

 

সমাবেশে বক্তারা গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিএনপি মাদকের টাকায় পরিচালিত হয়—শিবির নেতা হামদু

বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা ট্যাবলেট সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, তিনি একটি ঘরের বারান্দায় খাটের ওপর বসে ইয়াবা সেবন করছেন। সাথে থাকা কোনো ব্যক্তি তার অজান্তে ভিডিওটি করেছেন বলে ধারণা করা হচ্ছে। মোবাইল ফোন বন্ধ ও বাড়িতে না থাকায় এ ব্যাপারে যুবদল নেতার বক্তব্য পাওয়া যায়নি।

 

জানা গেছে, জহুরুল ইসলাম সাগর বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের সামসুল হকের ছেলে। তিনি ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। তার বিরুদ্ধে অনেক আগে থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগ ছিল। তবে কেউ ভয়ে মুখ খোলার সাহস করছিলেন না।

 

সম্প্রতি ফেসবুকে তার ইয়াবা ট্যাবলেট সেবনের ভিডিও প্রকাশ হওয়ায় গ্রামজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

 

ভিডিওতে দেখা যায়, তিনি ঘরের বারান্দায় খাটের ওপর বসে ইয়াবা সেবন করছে। এ সময় তার সঙ্গে একজন থাকলেও তাকে চেনা যাচ্ছেনা। সঙ্গে থাকা কোন ব্যক্তি প্রায় এক মিনিটের ওই ভিডিওটি ধারন করেন।

 

গত ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে উপজেলায় দলের নামে সাগর বিভিন্ন অপকর্মে লিপ্ত হন। ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও নেতাকর্মীরা বিব্রতকর অবস্থায় পড়েন।

 

এ প্রসঙ্গে ধুনট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, যুবদলে কোনো মাদকসেবী বা সন্ত্রাসীর জায়গা হবে না। ভিডিওটি তার নজরে পড়েছে। ইতিমধ্যেই ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে জহুরুল ইসলাম সাগরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ধুনটে যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে আয়োজনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

 

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত সিনেটের ৪৩তম বার্ষিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উপাচার্যের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

 

উপাচার্য জানান, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবার ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ৭ম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতে তিনি আগ্রহী। এ বিষয়ে সিনেট সদস্যদের পরামর্শ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

 

তিনি আরও বলেন, সমাবর্তন আয়োজনের প্রস্তুতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সময়মতো সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।

 

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) মনোনীত শিক্ষার্থী প্রতিনিধিদের সিনেটে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারাবাহিকতায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তবে এবারের সিনেট অধিবেশনে অংশগ্রহণের সুযোগ পেয়েও সদ্য নির্বাচিত জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম অংশ নিতে পারেননি।

 

বার্ষিক সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, প্রশাসনিক কর্মকাণ্ড, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া গত বছরের ২৮ জুন অনুষ্ঠিত সিনেটের ৪২তম বার্ষিক সভার কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিতকরণের বিষয়টিও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।

 

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট সদস্য, মনোনীত প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

 

২০২৭ সালের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে জাবির ৭ম সমাবর্তন

সীমান্তে পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বলে জানিয়েছে বিজিবি। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

 

বিজিবি জানায়, শুক্রবার (২৭ জুন) রাতে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে ৮ থেকে ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

 

বিজিবি জানায়, রাতের অন্ধকারে সীমান্তের নিরাপত্তা বাতি বন্ধ করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। এ সময় টহলরত বিজিবি সদস্য ও স্থানীয়দের তৎপরতায় পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়। পরে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

 

এদিকে, সীমান্তে যে-কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির কঠোর অবস্থান

ফেসবুক লাইভে এসে অদ্ভুত সব আচরণ, বিতর্কিত মন্তব্য ও হাস্যরসের জন্য পরিচিতি পাওয়া সিফাত উল্লাহ ওরফে সেফুদা’র জীবন সংকটাপন্ন। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ৩টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি হসপিটালে চিকিৎসাধীন একটি ছবি শেয়ার করে বিষয়টি জানান নিজেই।

 

তবে এবার সিফাত উল্লাহ যা লিখেছেন তাতে অবশ্য মন পুড়বে ভক্তদের। কারণ এতে সবার চোখে ভেসে উঠবে একজন রষিক মানুষের একাকিত্বের গল্পটা।

 

সিফাত উল্লাহর পোস্টটি ছিলো এমন— ‘আমার অবস্থা সংকটাপন্ন। আপনারা অনেকেই জানেন, আমার পৈতৃক সম্পত্তি দেশে যা আছে আমি একটি কলেজের নামে দিয়ে দিয়েছি। ইচ্ছে ছিল মায়ের নামে একটি হাসপাতাল করার। যদি আমি মারা যাই, আপনাদের কাছে শুধু দোয়া চাই। হয়ত আমার লাশ আমার প্রিয় বাংলাদেশে যাবে না। নেওয়ার মতো কেউ নেই, আমাকে সবাই ক্ষমা করুন।’

 

সিফাত উল্লাহ, যিনি অনলাইনে ‘সেফুদা’ নামে পরিচিত। অস্ট্রিয়ান প্রবাসী এই বাংলাদেশি দীর্ঘদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত নানান হাস্যরসাত্বক কর্মকাণ্ডের কারণে। ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যাও প্রায় ৫ লাখ।

 

জানা যায়, সেফুদা খুলনার সোনাডাঙ্গায় ৫ নভেম্বর ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তবে তার গ্রামের বাড়ি চাঁদপুর। ১৯৮৫ (মতান্তরে ১৯৮৮) সালে প্রথম সৌদি আরব যান এবং সেখান থেকে ১৯৮৮ সালে (মতান্তরে ১৯৯১) সালে অস্ট্রিয়ায় যান।

 

তথ্য অনুযায়ী, সেফাত উল্লাহ ১৯৭৯/১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এরপর ভিয়েনায় এক স্থানীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। পাশাপাশি একটি অনলাইন শপে পার্টটাইম কাজ করতেন। ২০১০ সালে স্ট্রোক করেন সিফাত উল্লাহ। তার কিছুদিন পর মাথার চুল পড়ে যায়।

 

সেফুদার স্ত্রী এবং এক সন্তান রয়েছে। যদিও বর্তমানে তার স্ত্রী-সন্তান কিংবা পরিবারের সঙ্গে তার কোন সম্পর্ক নেই। পারিবারিক সম্পর্কবিহীন সিফাত উল্লাহ দেশের ওপর রাগ করে একাকী প্রবাস যাপন করছেন দীর্ঘদিন।

 

সেফুদার বড় ভাই শামছুল আলম মজুমদারের ভাষ্যমতে, ‘সেফাত উল্লাহ ছাত্রজীবন থেকেই মেধাবী ছিলেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। এরপর জাতিসংঘের শ্রম সংস্থায়ও (আইএলও) চাকরি করেছিলেন একসময়।

আমার অবস্থা সংকটাপন্ন: সেফুদা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নে জোবায়ের হোসেন পারভেজ নামে এক যুবলীগ কর্মীর গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (২৭ জুন) সকালে ইউনিয়নের নুর আহাম্মদ মাস্টারবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দোকান নিয়ে বিরোধের জেরে ছাত্রলীগ কর্মী মামুনুর রশিদ মামুন ও শাহাদাত হোসেন তাকে হত্যা করেছেন।

 

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থানের পর দায়ের হওয়া একাধিক মামলায় পারভেজ ও মামুন দীর্ঘদিন কারাগারে ছিলেন। সে সময় আদালতের বিভিন্ন ব্যয় পারভেজ বহন করলেও মামুন কোনো অর্থ দেননি বলে স্থানীয়দের দাবি। জামিনে মুক্তির পর স্থানীয় একটি দোকানকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ তীব্র হয়।

 

শুক্রবার রাত ৯টার দিকে বাড়ির সামনে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজ হাতে থাকা একটি লাইট দিয়ে মামুনের মাথায় আঘাত করেন। পরে দুই পক্ষের স্বজনেরা বিষয়টি মীমাংসা করে দেন।নিহতের বাবা আবু তাহের বলেন, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তিনি সর্বশেষ ছেলেকে দেখেন। শনিবার সকালে বাড়ির সামনে ছেলের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

 

নিহতের পরিবারের অভিযোগ, দোকান নিয়ে বিরোধের জেরেই শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুন পারভেজকে হত্যা করেছেন।

 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, নিহত পারভেজ এবং অভিযুক্ত মামুন ও শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগেও তারা একই কারাগারে ছিলেন। জামিনে মুক্তির পর তাদের মধ্যে বিরোধ বাড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেনীতে দুই ছাত্রলীগ কর্মীর হাতে যুবলীগ কর্মী খুন

ইপিজেড ও শিল্পাঞ্চলের কর্মজীবীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে দীর্ঘ ২৩ বছর পর বাগেরহাটের মোংলা নদীতে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু হয়েছে।

 

শনিবার (২৭ জুন) সকালে মোংলা ফেরিঘাটে ফুলটাইম ফেরি সার্ভিসের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

 

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ইপিজেডের শ্রমিকদের যাতায়াত সহজ করতে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত নদীর উভয় প্রান্ত থেকে ফেরি চলাচল করবে। এছাড়া অফিস ছুটির সময়েও দুই পাশ থেকেই ফেরি চলাচল করবে।

 

শেখ ফরিদুল ইসলাম আরও জানান, ফেরি চলাচল স্বাভাবিক রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে।

 

২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও এতদিন শুধুমাত্র জোয়ারের সময় ফেরি চলত। বাকি সময় বন্ধ থাকত ফেরি সেবা।

দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d