বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্ত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্ত

বরিশালে প্রথমবারের মতো করোনা শনাক্ত

চলতি বছরে প্রথম বারের মতো বরিশালে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত শনিবার বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে কোভিড পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ে। তবে করোনা আক্রান্ত রোগী শনাক্তের দু’দিন পরেও বিষয়টি গোপন রেখেছে স্বাস্থ্য বিভাগ।Google News ফিডটি অনুসরণ করুন

এমনকি আক্রান্ত রোগীর পূর্ণাঙ্গ নাম-পরিচয় বা ঠিকানা কিছুই জানাতে পারেননি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। অবশ্য আক্রান্ত ব্যক্তিকে হোম আইসোলেশনে রাখা হয়েছে দাবি করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মলয় কৃষ্ণ বড়াল জানিয়েছেন, গত শনিবার তাদের হাসপাতালে তুষার নামের একজন ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষা করা হয়। রিপোর্টে তার করোনা পজেটিভ ধরা পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কাউকে কিছু না জানিয়ে পরীক্ষার রিপোর্ট নিয়ে চলে গেছেন। যে কারণে রোগীর নাম ছাড়া তার পরিচয় বা কোথায় বাসা-বাড়ি কিছুই আমরা পাইনি।

তিনি বলেন, আমাদের সরকারি ল্যাবে পরীক্ষার ক্ষেত্রে পূর্ণাঙ্গ নাম-পরিচয় রাখা হয় না। শুধুমাত্র নাম এবং বয়স রাখা হয়। সে হিসেবে ওই রোগীর বয়স ২৫-৩০ বছরের মধ্যে। তাছাড়া তুষার নামের ওই রোগীর করোনার তেমন কোনো উপসর্গ ছিল না। এমনকি তিনি মারাক্তকভাবে অসুস্থও ছিলেন না। শুধু গায়ে হালকা জ্বর ছিল। এর বেশি কিছু জানা যায়নি তুষারের সম্পর্কে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, তুষার নামের ওই রোগী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তবে তার ঠিকানা বা পূর্নাঙ্গ কোনো পরিচয় জানাতে পারেননি তিনি। ওই রোগীর বাড়ি বরিশাল জেলার মধ্যেই। সেটা কোথায় প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা এমন কিছু করবো না যাতে কারোর কোনো ক্ষতি হয়। আমরা চেষ্টা করছি রোগটাকে নিয়ন্ত্রণ করতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d