বশেমুরবিপ্রবিতে এফএমভি বিভাগের ১১ শিক্ষার্থীর পার্সিয়াল রেজাল্ট পাবলিশ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বশেমুরবিপ্রবিতে এফএমভি বিভাগের ১১ শিক্ষার্থীর পার্সিয়াল রেজাল্ট পাবলিশ

বশেমুরবিপ্রবিতে এফএমভি বিভাগের ১১ শিক্ষার্থীর পার্সিয়াল রেজাল্ট পাবলিশ

তৌফিক,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতকের ফলাফল প্রকাশের আগেই আলাদা করে ফিশারিজ ও মেরিন সাইন্স (এফেমবি) বিভাগের ১১ জন শিক্ষার্থীর স্নাতক ফলাফল প্রকাশ করাসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে সার্টিফিকেট উত্তোলনের কাগজ সংকট ও নানাবিধ অনিয়মের অভিযোগ উঠেছে। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনা অনুসন্ধানের জন্য পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরের গেলে সার্টিফিকেটের কাগজ সংকট ও শিক্ষার্থীদের ক্রয়কৃত কাগজ দিয়ে সার্টিফিকেট প্রিন্ট দেবার বিষয়টিরও প্রমান মিলেছে। অন্যদিকে পাঁচ (৫) বছরের স্নাতক ডিগ্রীর জন্য বাহির থেকে তৈরিকৃত ট্রান্সক্রিপ্ট (মার্কসিট) গ্রহণের বিষয়েও সত্যতা পাওয়া গিয়েছে। একইসাথে পার্সিয়াল ফলাফল প্রকাশেরও ঘটনা ঘটেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের একাধিক শিক্ষার্থী জানান, আমাদের বিভাগের অনার্সের ফলাফল না হবার পরও ১১ জন শিক্ষার্থী সার্টিফিকেট তুলবার চেষ্টা করলে এ নিয়ে শোরগোল সৃষ্টি হয়। প্রথমে এ বিষয়ে বিভাগ থেকে কোন কিছু না বললেও পরবর্তীতে জানাজানি হলে শিক্ষার্থীদের চাপে বিভাগ বিষয়টি স্বীকার করতে বাধ্য হয়। একইসাথে বাকি শিক্ষার্থীদের বন্ধের পর সার্টিফিকেট নেবার বিষয়ে জানানো হয়।

এ বিষয়ে ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের সভাপতি নিয়াজ আল হাসান জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের সার্কুলারের শেষ তারিখ ১৮ এপ্রিল। এ বিষয়ে ব্যাচের সকল শিক্ষার্থীদের সাথে মিটিং করে তাদের স্বার্থ বিবেচনা করেই ভিসি স্যারের অনুমোদন ক্রমেই ১১ জনের পার্সিয়াল রেজাল্ট পাবলিশ করা হয়েছে। একইসাথে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে অনুমোদনের কপি জমা দেওয়া হয়েছে।

সামগ্রিক বিষয় সম্পর্কে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার বিষয়গুলো অস্বীকার করেন। এদিকে পাঁচ (৫) বছরের স্নাতক ডিগ্রীর সার্টিফিকেট প্রদানের জন্য সফটওয়্যার নেই তাই ম্যানুয়ালি রেজাল্ট গ্রহণ করা হয়েছে বলে জানান।

এ বিষয়ে উপাচার্য এ কিউ এম মাহবুব এর সাথে মুঠোফোনে যোগাযোগ এর চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d