বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মানিক - সাকিব - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মানিক – সাকিব

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মানিক – সাকিব

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে মানিক – সাকিব
শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব) এর ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে দৈনিক সময়ের আলো এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মাহবুবুল ইসলাম মানিক সভাপতি এবং দ্যা ডেইলি মেসেঞ্জার এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান সাকিব কে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তারিক হাসান লিটু।
বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সদস্যরা সকাল ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোট প্রদান করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সমীরণ সাহা (দৈনিক গণকণ্ঠ),  যুগ্ম সাধারণ সম্পাদক পদে আতিক ফয়সাল (দৈনিক ঢাকা প্রতিদিন ) ও তানিম কাজী শুভ (আরটিভি অনলাইন ), সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান (দৈনিক নয়া দিগন্ত),  কোষাধ্যক্ষ পদে সমান ভোট পাওয়ায় প্রথম ৬ মাস হাবিবুর রহমান আসিফ( ডেইলি বাংলাদেশ মোমেন্টস) এবং
দ্বিতীয় ৬ মাস আলি হাসান রিয়ন (এশিয়ান টিভি অনলাইন ), দপ্তর সম্পাদক শেখ রাসেল (দৈনিক সংবাদ) এবং প্রচার সম্পাদক মাসুদ রানা (দৈনিক তৃতীয় মাত্রা )।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোশারফ হোসেন লিমন( দৈনিক দেশের কন্ঠ) ও রেজওয়ান হোসেন( আমাদের বার্তা)।
উপদেষ্টা হিসাবে থাকবেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আরএস মাহমুদ( ইত্তেফাক)।
নবনির্বাচিত কমিটির সভাপতি মানিক বলেন,বশেমুরবিপ্রবি প্রেসক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সত্য ও ন্যায়ের পথে কাজ করে আসছে। সেই ধারা অব্যাহত রেখে নতুন কমিটির সবাইকে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে একসাথে কাজ করতে দৃঢ় প্রত্যয়ী এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি।


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d