বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের বিসিবির দল ঘোষণা। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের বিসিবির দল ঘোষণা।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের বিসিবির দল ঘোষণা।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের বিসিবির দল ঘোষণা

মোঃ ফরিদ উদ্দিন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের নেতৃত্বে এই দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুইজন নতুন মুখ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ স্কোয়াড ঘোষণা করেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো ডাক পাওয়া মাহমুদুল হাসান জয় মূলত টেস্ট ক্রিকেট আলো ছড়িয়ে ওয়ানডে দলে ডাক পেলেন। তবে টেস্টের পর চলমান বিপিএলেও আলো ছড়িয়েছেন তিনি।

এছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে ডাক পাওয়া ইবাদত হোসেন চৌধুরি ও টেস্ট ক্রিকেটে নিয়মিত সদস্য।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মো. মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও মাহমুদুল হাসান জয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d