বান্দরবানে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বান্দরবানে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানে সেনাবাহিনীর অভিযান, কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ’র কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপরজন কেএনএ সদস্য বলে জানা গেছে।বুধবার (৩ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া এ অভিযান এখনও চলছে। অভিযানে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d