বিএনপি শুধু টিভির পর্দায় জনগণের পাশে নেই: নেওয়াজ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিএনপি শুধু টিভির পর্দায় জনগণের পাশে নেই: নেওয়াজ

বিএনপি শুধু টিভির পর্দায় জনগণের পাশে নেই: নেওয়াজ

 

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ বলেছেন, ‘বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই। তারা নিজেরা কোনো কাজ করে না শুধু অন্যের ভুল ধরাই তাদের কাজ।

রবিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী প্রচারলীগ এর চলমান করোনাকালীন উদ্যোগে দিনমজুর ও দরিদ্রদের মাঝে খাদ্র্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নেওয়াজ আহমেদ পরশ বলেন, ‘মাঝে মধ্যে তাদের (বিএনপি ও মিত্রদের) ঢাকা শহরে প্রেসক্লাবের সামনে, সংবাদ সম্মেলন করার জন্যে নয়াপল্টনে অথবা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায় নতুবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোচনা করেন তারা। এছাড়া তাদেরকে সমগ্র বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা।’

‘আমরা যে কাজ করছি, সেটাতে কোনো ভুল আছে কিনা, শুধু সেটাই তারা খুঁজে বেড়ায়, নিজেরা কোনো কাজ করে না।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রথম ঢেউয়ে সরকারের পক্ষ থেক সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেয়া হয়েছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখ মানুষকে ত্রাণ দেয়া হয়েছিল, এর বাইরেও অনেকে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছিল, জানান মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়েও মেহনতি মানুষের দল আওয়ামী লীগ গরীব মানুষের পাশে আছে, ত্রাণ দিচ্ছে, কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে।

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ এর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি তামিম ইকবাল সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোতাহার হোসেন সহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d