বিকেলে এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিকেলে এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

বিকেলে এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসবেন আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল।রোববার (২৯ জুন) বিকেল ৪টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে, দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শাটডাউন কর্মসূচি চলছে।

সরেজমিন দেখা গেছে, এদিন সকাল ৯টা থেকেই বিভিন্ন করাঞ্চল থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়েছেন রাজস্ব ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঐক্য পরিষদের মহাসচিব জানান, এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। সময় নির্দিষ্ট হলে প্রতিনিধি দল সচিবালয়ে যাবে।

কর্মসূচীর প্রভাবে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারও। তবে, শাটডাউনের আওতামুক্ত রয়েছে আন্তর্জাতিক যাত্রীসেবা।চলতি মাসের ২২ জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের এক দফা দাবিতে।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d