বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন গায়িকা কনা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন গায়িকা কনা

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন গায়িকা কনা

বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার রাত ১১টার দিকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।ফেসবুকে এক দীর্ঘ পোস্টে কনা লিখেছেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা। জন্ম, মৃত্যু, বিয়ে- সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’

বিচ্ছেদ দুজনের জন্যই কঠিন সিদ্ধান্ত ছিল উল্লেখ করে কনা আরও লিখেছেন, ‘এটি আমাদের দুজনের জন্যই একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা উভয়ই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এই পথে হেঁটেছি। আমরা একে অপরের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকব। জীবনের এই নতুন অধ্যায়ে আমরা দুজনেই যেন শান্তিতে এবং সম্মানের সঙ্গে যেতে পারি, তার জন্য আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।’এই

মুহূর্তে গানে মনোনিবেশ করতে চান উল্লেখ করে ভক্তদের ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন এই গায়িকা।

২০১৯ সালে ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কনা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d