ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধরের ঘটনায় আসামি গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধরের ঘটনায় আসামি গ্রেপ্তার

ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধরের ঘটনায় আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ীকে দাঁড়ি ধরে মারধর করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।ঘটনার চারদিন পর শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাসিম ভূঁইয়া মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি দুপুরে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে ঢাকার আশুলিয়া উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’এর আগে, গত ২৩ জুন সোমবার রাত ৯টার দিকে ঘিওর বাসস্ট্যান্ড এলাকার ‘মানিক কম্পিউটার’ দোকানে ঢুকে দোকান মালিক আলী আজম মানিককে দাঁড়ি ধরে টানাহেঁচড়া ও এলোপাতাড়ি মারধর করেন নাসিম ভূঁইয়া। পুরো ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী চরম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরের দিন মঙ্গলবার (২৪ জুন) সকালে ভুক্তভোগী মানিক ঘিওর থানায় নাসিম ভূঁইয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d