ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল শিক্ষার্থী ময়না হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল শিক্ষার্থী ময়না হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল শিক্ষার্থী ময়না হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলশিক্ষার্থী ময়না আক্তার (৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে সর্বস্তরের জনতা ও শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রেজোয়ান বাদশা, আবু সুফিয়ান ও আবু বক্কর সানি প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিশু মাইমুনা আক্তার ময়নাকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করেছে। ঘটনার তিনদির পার হলেও পুলিশ এখনও পর্যন্ত চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং প্রকৃত জড়িতদের ধরতে পারেনি। তাই দ্রুত ময়না হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তারা ।উল্লেখ্য, গত শনিবার দুপুরে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ও স্থানীয় লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ময়না আক্তার। এছাড়া সে স্থানীয় একটি মাদরাসায় নূরানী বিভাগে পড়ত। অনেক খুঁজাখোজির পর রোববার দুপুরে হাবলিপাড়া জামে মসজিদের দোতলা থেকে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d