মদ নিয়ে পার্টি, জনপ্রিয় গায়িকার বিরুদ্ধে মামলা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মদ নিয়ে পার্টি, জনপ্রিয় গায়িকার বিরুদ্ধে মামলা

মদ নিয়ে পার্টি, জনপ্রিয় গায়িকার বিরুদ্ধে মামলা

প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে মদ নিয়ে পার্টি আয়োজনের অভিযোগে ভারতীয় জনপ্রিয় ফোক সম্রাজ্ঞী ও টেলিভিশন উপস্থাপক মঙ্গলির বিরুদ্ধে মামলা হয়েছে। দেশটির তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলার চেভেলা শহরে ত্রিপুরা রিসোর্টে জন্মদিনের আয়োজন করেছিলেন এ গায়িকা।সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পার্টিতে অবৈধভাবে মাদকদ্রব্য রাখার অভিযোগে মঙ্গলির বিরুদ্ধে বুধবার (১১ জুন) সাইবারাবাদ পুলিশ মামলা দায়ের করেছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মদের বোতল জব্দ করেছেন।

এ ঘটনায় পার্টিতে উপস্থিত অতিথিদের মাদকগ্রহণের পরীক্ষা করা হয়েছে। একজনের গাঁজা সেবনের প্রমাণও মিলেছে। তার বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্টে মামলা করা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাত দেড়টার দিকে চেভেল্লা পুলিশ স্থানীয়দের কাছ থেকে ত্রিপুরা রিসোর্টে উচ্চস্বরে গান বাজনার অভিযোগ পায়। পরে ঘটনাস্থলে পুলিশের একটি দল পৌঁছালে দেখতে পায় যে, সত্যবতী নামে পরিচিত ফোক সম্রাজ্ঞী মঙ্গলি পরিবার ও বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন।ইন্সপেক্টর এম ভূপাল শ্রীধর বলেন, যেকোনো অনুষ্ঠানে ডিজে সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হলে আয়োজকদের পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। একইভাবে মদ সরবরাহ করা হলে আবগারি বিভাগের অনুমতির প্রয়োজন। কিন্তু তাদের (গায়িকা মঙ্গলি) কাছে কোনো অনুমতি ছিল না।

পুলিশ জানিয়েছে, পার্টিতে ২৫ জন উপস্থিত ছিলেন। এর মধ্যে গায়িকার বন্ধু ও অভিনেতা দিভি ভাদথ্যও ছিলেন। আয়োজন করেছিলেন মঙ্গলির ম্যানেজার মেঘরাজ। পুলিশ গায়িকা ও তার ম্যানেজার ছাড়াও রিসোর্টের সহকারী জেনারেল ম্যানেজার এম শিব রাম কৃষ্ণ, গায়িকার অতিথিকে দামোদর রেড্ডির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং আবগারি আইনে মামলা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে নোটিশ জারি করা হয়েছে সব অভিযুক্তকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d