মনপুরায় ফের নির্বাচনী আচরনবিধি লংঘন,প্রার্থী দ্বিপকের ২০ হাজার টাকা জরিমানা।। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মনপুরায় ফের নির্বাচনী আচরনবিধি লংঘন,প্রার্থী দ্বিপকের ২০ হাজার টাকা জরিমানা।।

মনপুরায় ফের নির্বাচনী আচরনবিধি লংঘন,প্রার্থী দ্বিপকের ২০ হাজার টাকা জরিমানা।।

আমজাদ হোসেন, ষ্টাপ রিপোর্ট ভোলার মনপুরায় নির্বাচনী আচরনবিধি লংঘনের দায়ে নৌকার প্রার্থীকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলার হাজীর হাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী শাহরিয়ার চৌধুরী দ্বীপককে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। বুধবার (১৬ জুন) রাত ৯ টায় উপজেলার হাজীর হাট বাজারে নির্বাচনীবিধি অমান্য করে মিছিল মিটিং করায় এই জরিমানা করা হয়। এব্যাপারে নির্বাহী মম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, তফসিল ঘোষনার পর থেকে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার দ্বীপক চৌধুরী বিভিন্নভাবে নির্বাচনি আচরনবিধি ভঙ্গ করে আসছিলো। তারই ধারাবাহিকতায় অভিযোগ প্রমানিত হওয়ায় আমরা তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেছি। উল্লেখ্য; সারা দেশের ন্যায় উপজেলার হাজীর হাট ইউনিয়ন ও দক্ষিণ সাকুচিয়া দুইটি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ জুন (সোমবার) এই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d