ময়মনসিংহের ফুলপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ময়মনসিংহের ফুলপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ফুলপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ফুলপুরে বাস ও যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার কুরিয়ারব্রিজ এলাকায় দুর্ঘনাটি ঘটে।স্থানীয়রা জানায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের বাসের সঙ্গে ফুলপুর থেকে হালুয়াঘাটগামী যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর পৌরসভার ইন্দিরাপাড় এলাকায় সংঘর্ষে মাহেন্দ্র পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রের ৫ যাত্রী নিহত হয়েছেন।

তাৎক্ষণির ভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ হতাহতদের উদ্ধার কার্যক্রম করে। আহত অস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ দিকে দুর্ঘনার পর বিক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি আবদুল হাদি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d