মাদারগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটি'র উদ্যোগে বন্যা পূর্ব প্রস্তূতিবিষয়ক মাঠ মহড়া - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মাদারগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে বন্যা পূর্ব প্রস্তূতিবিষয়ক মাঠ মহড়া

মাদারগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে বন্যা পূর্ব প্রস্তূতিবিষয়ক মাঠ মহড়া

ইয়াসিন আরাফাত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে পারিবারিক ও সামাজিক পর্যায়ে বন্যা পূর্ব প্রস্তূতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় নব্যচর হাইস্কুল এন্ড কলেজ মাঠে আত্ম-নির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটিস (এসএনএসআরসি) প্রকল্পের আওতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিট সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম লিয়ন। ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ তৌফিকুল ইসলাম খালেক।

সভাপতিত্ব করেন জামালপুর রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান জিলানী।

অনুষ্ঠান সঞ্চালনায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের সহকারী প্রজেক্ট অফিসার (এপিও) আনোয়ার হোসেন।

মহড়া শুভ উদ্বোধন শেষে পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের ইউএলও জীবন কুমার বিশ্বাস সহ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিটের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠ করা হয়।

পরে অতিথিদের মাঝে ক্রেস্ট ও উপহার প্রদান করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d