মায়ের কাছে চিঠি লিখে স্কুলছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মায়ের কাছে চিঠি লিখে স্কুলছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যা

মায়ের কাছে চিঠি লিখে স্কুলছাত্রীর কীটনাশক পানে আত্মহত্যা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মায়ের কাছে চিঠি লিখে কীটনাশক (বিষ) পানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। স্থানীয় কলেজে পড়ুয়া এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে স্কুলছাত্রীটি আত্মহত্যা করেছে বলেও ওই চিঠিতে সে উল্লেখ করে গেছে।মঙ্গলবার (১ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই স্কুলছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে পরিবারের লোকজন।

এর আগে, গত রোববার (২৯ জুন) দুপুরে কীটনাশক পানে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই স্কুলছাত্রী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে গাজীপুরের মাওনায় পৌঁছার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

জানা গেছে, ওই স্কুলছাত্রীর নাম সুমাইয়া আক্তার। সে কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রোয়াইলবাড়ি গ্রামের দিনমজুর সাহাব উদ্দিনের মেয়ে এবং স্থানীয় রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।বিষপানের আগে সুমাইয়া আক্তারের লেখা দুটি চিঠি ও পরিবার সূত্রে জানা যায়, একই ইউনিয়নের নিলাম্বরখিলা গ্রামের মো. আরজু মেম্বারের ছেলে এইচএসসি পরীক্ষার্থী পূর্ণ এর সাথে রোয়াইলবাড়ি ফাজিল মাদ্রাসায় অধ্যয়নকালে সুমাইয়ার প্রেমের সম্পর্ক হয়। গত ১৫-২০দিন যাবত প্রেমিক পূর্ণ তাকে এড়িয়ে চলতে শুরু করে এবং চিঠিতে উল্লেখ করা হয় পূর্ণ অন্য একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেই প্রেক্ষাপটে স্কুলছাত্রী সুমাইয়া আত্মহত্যার পথ বেছে নেয়।

সুমাইয়ার মা জোৎস্না আক্তার বলেন, আমার কোনো ছেলে সন্তান নেই।সুমাইয়া তাদের দুজনের সম্পর্কের কথা আমাকে বলেছিল। আমার মেয়ের মৃত্যুর জন্যে ওই ছেলে পূর্ণ দায়ী। আমি এর সঠিক বিচার চাই।

পূর্ণ এর বড় ভাই আনিসুল হক বলেন, আমি কেন্দুয়ার বাইরে আছি। বিষয়টি অন্যের মাধ্যমে জানতে পেরেছি। এর আগে কিছু জানতাম না ।স্থানীয়দের অনেকে ধারণা করছেন, সুমাইয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। সুমাইয়ার অকাল মৃত্যুর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d