মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৪ জন ৪ দিনের রিমান্ডে - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৪ জন ৪ দিনের রিমান্ডে

মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় ৪ জন ৪ দিনের রিমান্ডে

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনসহ চারজনকে চারদিনের রিমান্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (৮ জুলাই) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন। আসামিরা হলেন নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ এবং মাহফুজ।

এর আগে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এন্টি টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর কে এম তারিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

 

আসামিদের পক্ষে আইনজীবী মো. এমদাদুল হকসহ আরও অনেকেই তাদের রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এস এম বখতিয়ার খালেদ এ তথ্য নিশ্চিত করেন। গত ৪ জুলাই জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d