মেডিকেলে পড়ার সুযোগ পেলেন ১২৬ বিদেশি, ভারত–পাকিস্তান–যুক্তরাষ্ট্র কোন দেশের কতজন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মেডিকেলে পড়ার সুযোগ পেলেন ১২৬ বিদেশি, ভারত–পাকিস্তান–যুক্তরাষ্ট্র কোন দেশের কতজন

মেডিকেলে পড়ার সুযোগ পেলেন ১২৬ বিদেশি, ভারত–পাকিস্তান–যুক্তরাষ্ট্র কোন দেশের কতজন

Oplus_131072

বাংলাদেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য ১২৬ বিদেশি শিক্ষার্থীকে কলেজ বরাদ্দ দেওয়া হয়েছে। গত রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা–১ শাখার ওই নোটিশে বলা হয়েছে, সার্ক ও নন–সার্ক কোটায় দেশভিত্তিক মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে এই শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। সার্ক কোটায় এমবিবিএসে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ভারতের ২২, পাকিস্তানের ২১, নেপালের ১৯, ভুটানের ২০ ও শ্রীলঙ্কার ১২ শিক্ষার্থী রয়েছেন। আর বিডিএসে সার্ক কোটায় পাকিস্তান, নেপাল ও ভুটান থেকে দুজন করে মোট ছয়জন ভর্তির সুযোগ পেলেন।
এ ছাড়া নন–সার্ক কোটায় এমবিবিএসে ভর্তির সুযোগ পেলেন ফিলিস্তিনের ১৫, মালয়েশিয়ার ৭, যুক্তরাষ্ট্রের ১ ও কানাডার ১ শিক্ষার্থী। সেই সঙ্গে বিডিএসে নন–সার্ক কোটায় ভর্তির সুযোগ পেলেন মালয়েশিয়ার দুই শিক্ষার্থী। সব মিলিয়ে নন–সার্ক কোটায় ২৬ বিদেশি শিক্ষার্থী কলেজ বরাদ্দ পেয়েছেন।
আরও পড়ুন
চীনের মফকম বৃত্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আইইএলটিএসে প্রয়োজন ৬
চীনের মফকম বৃত্তি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, আইইএলটিএসে প্রয়োজন ৬
শিক্ষার্থীদের আগামী ১৫ জুনের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের নিজ নিজ দেশের দূতাবাস বা মিশনের মাধ্যমে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d