যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ

কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তি দেয়ার আদেশ দেওয়া হয়েছে। এই ৫৬ জন দীর্ঘ ২০ বছর ধরে বন্দি রয়েছেন। যাবজ্জীবনের অবশিষ্ট সাজা মওকুফ করেছে সরকার।মঙ্গলবার (১ জুলাই) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য জানান।

তিনি বলেন, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি যাদের সাজা রেয়াতসহ ২০ বছর শেষ হয়েছে তাদের মধ্যে ৫৬ জন বন্দিকে সদাশয় হয়ে সরকার কারা বিধি ৫৬৯ মোতাবেক ফৌজদারি কার্য বিধি ৪০১(১) এর প্রদত্ত ক্ষমতাবলে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ করা করেছে।তবে সাজা মওকুফ হওয়া ৫৬ জন বন্দির নাম-পরিচয় প্রকাশ করেনি কারা অধিদপ্তর।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d