যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

তাইওয়ান ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘আগুন নিয়ে খেলতে’ সতর্ক করেছে চীন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের এক মন্তব্যের পর বেইজিং এমন প্রতিক্রিয়া জানিয়েছে। হেগসেথ বলেছেন, তাইওয়ানের জন্য একমাত্র হুমকি এশিয়ার শক্তি চীন। সূত্র: আল জাজিরা।
শনিবার (৩১ মে) শাংরি-লা ডায়লগে বক্তব্য প্রদানকালে হেগসেথ তাইওয়ানে সামরিক অভিযান চালানোর জন্য চীনের বিরুদ্ধে এক সম্ভব্য মহড়া চালানোর অভিযোগ করেছেন।

তাইওয়ান একটি পৃথক সরকার শাসিত দ্বীপ হলেও চীন একে নিজেদের অংশ দাবি করে। এই দ্বীপ রাষ্ট্রটিকে নিজেদের অংশ করে নিতে প্রয়োজনে বল প্রয়োগ করারও হুমকি দিয়েছে বেইজিং। তবে তাইওয়ান সরকার চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, দ্বীপটির জনগণই এর ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

হেগসেথের এমন মন্তব্যের পর চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় দ্রুতই এর প্রতিক্রিয়া জানিয়েছে। বলা হয়েছে, তাইওয়ানের বিষয়টি তাদের অভ্যন্তরীণ। এজন্য বিদেশি শক্তিকে উদ্দেশ্য হাসিলের জন্য এ বিষয়ে মন্তব্যে সতর্ক করা হয়েছে। মার্কিন এই মন্তব্য এশিয়া প্রশাস্ত মহাসাগরীয় অঞ্চলকে ‘পাউডার কেজ’ এ পরিণত করতে পারে।প্রতিক্রিয়ায় আরও বলা হয়েছে, চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি করা অথবা আগুন নিয়ে খেলা করা উচিত নয়। চীনের হুমকি মোকাবিলায় এশীয় প্রশাস্ত অঞ্চলের মার্কিন মিত্র, বিশেষ করে অস্ট্রেলিয়াকে প্রতিরক্ষা খাতে আরও অধিক খরচ করার আহ্বান জানিয়েছেন হেগসেথ।
এ অবস্থায় যুক্তরাষ্ট্রকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ‘প্রকৃত অস্থিরতা সৃষ্টিকারী’ শক্তি হিসেবে আখ্যা দিয়ে বেইজিং ওয়াশিংটনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির অভিযোগ এনেছে। বেইজিং পিট হেগসেথের বিরুদ্ধে ‘মিথ্যা ও অপবাদমূলক অভিযোগের মাধ্যমে চীনকে বদনাম করার’ এবং ‘শীতল যুদ্ধ মনোভাবকে উসকে দেওয়ার’ অভিযোগ তুলেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d