যে ঝুঁকির কারণে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যে ঝুঁকির কারণে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

যে ঝুঁকির কারণে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার কারণে আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: দ্যা মস্কো টাইমস।বুধবার (২৫ জুন) ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানান।

ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় কিছু জটিলতা তৈরি হওয়ায় প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করবেন। তবে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রিও ডি জেনেইরোতে ৬ ও ৭ জুলাই অনুষ্ঠেয় এ সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত কিছুটা শিথিল হলেও গাজার পরিস্থিতি রয়ে গেছে চরম মানবিক বিপর্যয়ে। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের অবস্থান বরাবরই আগ্রাসী ও দৃঢ়। এই টানাপোড়েনের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আসন্ন বৈঠকগুলো, যার মধ্যে ব্রিকস সম্মেলন অন্যতম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d