রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে জরিমানা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে জরিমানা

সাজ্জাদ হোসেন সাজু, বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে পরিমাপে কম দেওয়া অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৫ জুন) সকালে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে গোয়ালন্দ মোড়ে তেল পাম্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনের ম্যানেজার সুশান্ত সরকারকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় উপস্থিত ছিলেন, প্রসিকিউটর উৎপল কুমার বি এস টি আই পরিদর্শক ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস,রাজবাড়ী সূর্য্য কুমার প্রামানিক, শৃঙ্খলায় মোঃ রিপন এএসআই সদর রাজবাড়ী থানার নেতৃত্বে পুলিশের একটি টিম। সাংবাদিকদের এক প্রশ্নে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d