রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এডুকেশনে ডিপ্লোমা, আবেদন শেষ ২৫ মে - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এডুকেশনে ডিপ্লোমা, আবেদন শেষ ২৫ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এডুকেশনে ডিপ্লোমা, আবেদন শেষ ২৫ মে

Oplus_131072

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে ২৬তম ব্যাচে এক বছর মেয়াদি জুলাই-২০২৫ থেকে জুন-২০২৬ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন (পিজিডিএড) বিএড সমমান প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
দরকারি তথ্য
১. কোর্সের মেয়াদ: এক বছর।
২. সেমিস্টার: দুটি।
৩. প্রোগ্রামটি বিএড সমমান।
পিজিডিএড প্রোগ্রামে ভর্তির যোগ্যতা
১. প্রার্থীর স্নাতক (পাস বা সম্মান), এইচএসসি ও এসএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনপক্ষে জিপিএ/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
২. ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় পাস প্রার্থীর ন্যূনতম সি গ্রেড ও তিনটি বিষয় সম্পন্ন থাকতে হবে।
৩. স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
৪. মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পর্যায়ে ৫ বছরের শিক্ষকতায় অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে ১ নম্বর শর্তের যেকোনো একটি পরীক্ষার শর্ত শিথিল করা হবে।
আরও পড়ুন
৭৫০ থেকে ১৫০০ শব্দের রচনা লিখে এক সপ্তাহ ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ
৪ ঘণ্টা আগে
৭৫০ থেকে ১৫০০ শব্দের রচনা লিখে এক সপ্তাহ
আবেদনপত্র সংগ্রহ
পিজিডিএড প্রোগ্রামে ভর্তির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে এক হাজার টাকা (অফেরতযোগ্য) নগদ জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র জমা
প্রার্থীর দুই কপি সত্যায়িত ছবি, সব পরীক্ষার সনদ, নম্বরপত্রের সত্যায়িত কপিসহ পূরণ করে আবেদনপত্র ২৬ মের মধ্যে অফিস চলাকালে জমা দিতে হবে।
বিস্তারিত তথ্য
১. ভর্তির আবেদন ফরম সংগ্রহে তারিখ: ২৫ মে ২০২৫।
২. ভর্তির আবেদন জমার শেষ তারিখ: ২৬ মে ২০২৫।
৩. আবেদন ফরমে মূল্য: এক হাজার টাকা।
৪. সাক্ষাত্কারের সময়: জানানো হবে।
৫. আসনসংখ্যা: ৫০।
আইডিবি মুসলিমদের দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে মাসিক হাতখরচও
৪ ঘণ্টা আগে
আইডিবি মুসলিমদের দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে মাসিক হাতখরচও
আরও পড়ুন
এসএসসি–এইচএসসির বোর্ডসেরাদের ১০ ও ২৫ হাজার টাকা দেবে সরকার, যেভাবে আবেদন
১৯ মে ২০২৫
এসএসসি–এইচএসসির বোর্ডসেরাদের ১০ ও ২৫ হাজার টাকা দেবে সরকার, যেভাবে আবেদন


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d