রাবির নরসিংদী জেলা সমিতির সভাপতি সাইদুল ও সম্পাদক সামি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রাবির নরসিংদী জেলা সমিতির সভাপতি সাইদুল ও সম্পাদক সামি

রাবির নরসিংদী জেলা সমিতির সভাপতি সাইদুল ও সম্পাদক সামি

দীন ইসলাম,রাবি প্রতিনিধি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নরসিংদী জেলা সমিতির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে আজ । এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা  বিভাগের ২০১৮-১৯ সেশনের  সাইদুল ইসলাম আকাশ  সভাপতি ও পদার্থ বিজ্ঞান  বিভাগের ২০-২১ সেশনের আদনান সামিকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

নরসিংদী জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা মন্ডলীরা হলেন গণিত বিভাগের প্রফেসর ড.জুলফিকার আলী, নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মাহবুবুল কবির ।

কমিটির মনোনীত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি হুমায়ুন, লিমন গাজী, নাজমুল আফ্রাদ,  মাহবুব আলম সৈকত,তাসলিমা আক্তার, সোহাগ সরকার, আফজাল বিন হারুন, রেদোয়ান মৃধা, মমতাজ।
যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরী আলিফ, সোয়াদ মোল্লা এবং শ্রাবণ আহমেদ মাসুম।

সাংগঠনিক সম্পাদক নাজমুল হাছান,সোনিয়া রহমান, আল-আমিন রিজভী। কোষাধ্যক্ষ সৌরভ , উপ-কোষাধ্যক্ষ  দিদার। প্রচার সম্পাদক আশিক, উপ-প্রচার সম্পাদক রেদোয়ান আহমেদ।  দপ্তর সম্পাদক  সবুজ আহমেদ শুভ, উপ-দপ্তর সম্পাদক সাদিয়া সুলতানা। ধর্ম-বিষয়ক সম্পাদক আব্দুর রহমান। শিক্ষাবিষয়ক সম্পাদক সামিউল সিফাত,উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মুস্তাকিন মাহিন। ক্রিড়া বিষয়ক সম্পাদক সাইজিদ।

ছাত্রী বিষয়ক সম্পাদক সম্পাদক সুমাইয়া আফরোজ শিমু, উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক ফাতেমা ইসলাম রনি। সংস্কৃতি বিষয়ক সম্পাদক সামিহা অর্ণা, উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক জয়িতা জাহান বর্ষা।

উক্ত কমিটির নির্বাহী সদস্যরা হলেন,সিয়াম,রকিব হাসান,ফাহিম মুনতাসীর, আফ্রিদি শুভ,দ্বীন ইসলাম,ইয়াসিন আরাফাত, সাহাদাত,আবু সুফিয়ান,সাকিবুল হাসান,সাব্বির।

 


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d