রেস্তোরাঁয় বিয়ে, খরচের বিল ২ মিটার লম্বা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
রেস্তোরাঁয় বিয়ে, খরচের বিল ২ মিটার লম্বা

রেস্তোরাঁয় বিয়ে, খরচের বিল ২ মিটার লম্বা

Oplus_131072

চীনে এক তরুণ জুটি তাঁদের বিয়েতে অতিথিদের খাবারের ব্যবস্থা করেছিলেন একটি ‘হটপট’ রেস্তোরাঁয়। আমন্ত্রিত অতিথি ছিলেন ১৪০ জন। খাওয়া শেষে তাঁদের ২২ হাজার ইউয়ান বিল পরিশোধ করতে হয়। একটি বিয়ের আয়োজনে অতিথিদের খাবারের খরচ হিসেবে এটি খুব বেশি অর্থ ব্যয় নয়।তবে কেন সদ্য বিবাহিত এই দম্পতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এত আলোচনা, হাসাহাসি। তার কারণ আর কিছু নয়, রেস্তোরাঁ থেকে তাঁদের দেওয়া বিল। রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁদের কাছে বিলের যে কাগজটি পাঠিয়েছিল, সেটি ছিল প্রায় দুই মিটার লম্বা!১মেচীনের শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ান শহরে নামকরা একটি হটপট চেইন রেস্তোরাঁয় নিজেদের বিয়ের ভোজের আয়োজন করেছিলেন ২৬ বছরের কনে ঝাও এবং তাঁর ২৭ বছর বয়সী বর।
অবশ্য তাঁদের বিয়ের আয়োজন যেখানে হওয়ার কথা ছিল, শেষ মুহূর্তে সেটি বাতিল হয়ে যায়। যে কারণে বাধ্য হয়ে তাঁরা একটি হটপট রেস্তোরাঁয় অতিথিদের খাবারের ব্যবস্থা করেন।
হটপট রেস্তোরাঁগুলোতে টেবিলের ওপর ফুটন্ত গরম স্যুপ রাখা থাকে। অতিথিরা নিজেদের পছন্দের উপকরণ ওই গরম স্যুপে ফেলে সেগুলো রান্না করে খান। এ ধরনের রেস্তোরাঁগুলো চীনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ঝাও বলেন, এত কম সময়ে আমরা একটি প্রথাগত বিয়ের আয়োজন করতে পারতাম না। তখন এক বন্ধু আমাদের হটপট রেস্তোরাঁয় ভোজের আয়োজন করারপরামর্শ দেন। আমি ও আমার স্বামী হাইদিলাও রেস্তোরাঁর খাবার খুবই পছন্দ করি।হাইদিলাও রেস্তোরাঁয় বুফের আয়োজন ছিল, অতিথিরা নিজের ইচ্ছামতো খেয়েছেন। মনের মতো না হলেও আনন্দের কমতি ছিল না। তবে সবচেয়ে বেশি হাস্যরসের সৃষ্টি হয় বিল দেখে। কারণ, সেটি ছিল দুই মিটার লম্বা।
বর-কনে দুই হাত লম্বা করে বিলটি ধরে সেই ছবি চীনা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। সে ছবি দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে যায়। চীনে বিয়ের খরচ কমাতে এ ধরনের আয়োজন বেশ জনপ্রিয়তা পাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d