রাকিবুল ইসলাম রঞ্জু:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি পরিচ্ছন্ন ছাত্রনেতা মোঃ তমিজ উদ্দিন সাভার আশুলিয়া ধামরাই ও দেশ বাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা মোবারকবাদ জানিয়েছেন।
শুক্রবার (৬ জুন) সকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত হয়ে আসুন আমরা সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করি। ঈদ আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ ও পরস্পরের প্রতি সহানুভূতির। এই মহামিলনের দিনে সব বিভেদ ভুলে সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হোক- এই হোক ঈদুল আজহার মূল প্রেরণা।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, কল্যাণমুখী ও জনগণের সরকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা বদ্ধপরিকর। জনগণের অধিকার ও ভোটাধিকার রক্ষার এই লড়াইয়ে ঈদের এই আনন্দ হোক নতুন প্রেরণা।
বার্তায় মোঃ তমিজ উদ্দিন সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ও দোয়া জানান।
Leave a Reply