শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ

শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটিতে দেশ

আগামীকাল শুক্রবার থেকে টানা ৩ দিনের ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। তবে এ ছুটি পাবেন না সরকারি-বেসরকারি জরুরি পরিষেবাতে কর্মরতরা।শুক্রবার ও পরের দিন শনিবারের সাপ্তাহিক দুই দিনের ছুটির সঙ্গে যোগ হচ্ছে রোববারের আশুরার ছুটি।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী রোববার (৬ জুলাই) পালিত হবে পবিত্র আশুরা। সে দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

এই ছুটির দিনগুলোতে তিন দিনই বন্ধ থাকবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ব্যাংক, বিমা ও শেয়ারবাজারের লেনদেনও।

এ সময় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে এই সময় সরকারি-বেসরকারি জরুরি পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো চালু থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d