শেখ হাসিনা ফিরবে’ শিরোনামে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট রেখে হুমকি - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শেখ হাসিনা ফিরবে’ শিরোনামে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট রেখে হুমকি

শেখ হাসিনা ফিরবে’ শিরোনামে বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট রেখে হুমকি

শেখ হাসিনা ফিরবে, জয়বাংলা, জয় বঙ্গবন্ধু, আমরা গোয়ালগ্রামের মানুষ আমরা কিন্তু খুব দূরে নাই নদীর এপার ওপার আছি, তাই বিএনপি’র একটি লোক যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে,,,,,। এমন লেখা একটি চিরকুট ও লালকসটেপ মোড়ানো হাতবোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি দিয়েছে দূর্বৃত্তরা।মঙ্গলবার (১৭ জুন) সকালে গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে স্থানীয় একটি দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করে পুলিশ। তবে, এগুলো বোমা নাকি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য কোনো অসাধু চক্র কাজ করছে এমন পর্যালোচনা করছেন গাংনী পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ফিরবে। শোন আমরা চরগোয়াল গ্রামের মানুষ আমরা কিন্তু খুব দূরে নাই নদীর এপার ওপার আছি তাই বিএনপি’র একটি লোক যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে,,,,,,, স্থানীয়রা জানান,চরগোয়াল গ্রামের আলতাফ হোসেনের দোকানের সামনে একটি বোমা সাদৃশ্য বস্তু ও একটি চিরকুট পড়ে আছে এমন খবর পেয়ে লোকজন জড়ো হয়।বিষয়টি দ্রুত পুলিশকে জানালে তারা এসে বস্তু দু’টি উদ্ধার করে নিয়ে যায়। এ নিয়ে এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. বানী ইসরাইল বলেন, চরগোয়াল গ্রামে একটি বোমা সাদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ মাঠে কাজ করছে। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তবে কোনো চক্র এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য এমন দূর্বৃত্তায়ন করছে কিনা সেটা পর্যালোচনায় রেখেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d