শেরপুরে বন বিভাগের কার্যালয়ে বন্য হাতির হানা, আসবাব তছনছ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শেরপুরে বন বিভাগের কার্যালয়ে বন্য হাতির হানা, আসবাব তছনছ

শেরপুরে বন বিভাগের কার্যালয়ে বন্য হাতির হানা, আসবাব তছনছ

Oplus_131072

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বনের বাতকুচি বিট কার্যালয়ে বন্য হাতির দল হানা দিয়ে ঘরের আসবাব তছনছ করেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ের টিলায় অবস্থিত কার্যালয়টিতে এ ঘটনা ঘটে। বন বিভাগের মধুটিলা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, বিকেলে একটি হাতি বিট কার্যালয়ের সীমানায় চলে আসে। খবর পেয়ে বন বিভাগের লোকজন, গ্রামবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠান। তবে রাত সাড়ে ৯টার দিকে ২০ থেকে ২৫টি হাতির একটি দল হানা দেয় বিট কার্যালয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলটির চার থেকে পাঁচটি হাতি ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে। এ সময় কয়েকটি হাতির শাবক ঘরের ভেতরে ঢুকে রাখা চাল খেয়ে ফেলে এবং তিনটি কক্ষে থাকা সব আসবাব ভেঙে তছনছ করে। পরে হাতির দলটি দাওধারা কাটাবাড়ি জঙ্গলের দিকে চলে যায়।

রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।সমশ্চুড়া বিট কর্মকর্তা কাওসার হোসেন বলেন, সমশ্চুড়া ও কাটাবাড়ি এলাকার জঙ্গলে বর্তমানে ৩০ থেকে ৩৫টি হাতির দুটি দল অবস্থান করছে। বিট কার্যালয় ভাঙচুরের পর রাতে কয়েকটি বসতঘরেও হামলা চালিয়েছে হাতির দল।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, বাতকুচি বিট অফিসটি টিলার ওপরে। বিকেলে একটি হাতি ঘোরাঘুরি করার পর রাতে দল বেঁধে এসে পুরো অফিস তছনছ করেছে। বিষয়টি রাতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২৮ মে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী বিট কার্যালয়েও একটি হাতির দল হামলা চালিয়ে একটি ঘরের দরজা-জানালা ও আসবাব ভেঙে ফেলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d