শ্যামনগরে সড়ক দূর্ঘটনা আহত এসএসসি পরিক্ষার্থী সহ পাঁচ জন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগরে সড়ক দূর্ঘটনা আহত এসএসসি পরিক্ষার্থী সহ পাঁচ জন।

শ্যামনগরে সড়ক দূর্ঘটনা আহত এসএসসি পরিক্ষার্থী সহ পাঁচ জন।

এস এম জান্নাতুল নাঈম (বিশেষ প্রতিনিধি)  সাতক্ষীরা শ্যামনগরে পৃথক সড়ক দুর্ঘটনা এসএসসি পরীক্ষার্থী সহ পাঁচ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার ২৭ শে ফেব্রুয়ারি এসব দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মুন্সীগঞ্জের দিক থেকে ছেড়ে আসে একটি প্রাইভেট ঢাকা মেট্রো গ -১২-৭২৬৪ শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বংশীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক সহ ৩ জন আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। আহতদের মধ্যে ইজিবাইক চালকের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন ইজিবাইক চালক মুন্সীগঞ্জের কালিনগর এলাকার পরিতোষ জর্দার (৫০) মুন্সিগঞ্জ সাধুপাড়া এলাকার বিষ্ণুপদ মন্ডল (৫০) এর স্ত্রী শিবানী মন্ডল (৩৫) ও তার কন্যা ঋতু মন্ডল (১২)। অন্যদিকে উপজেলার হায়বাতপুর নওয়াবেকি সড়কের প্রযুক্তি ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন এলাকায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থাকা এসএসসি পরীক্ষার্থী মোঃ রিপন গাইন ও নবম শ্রেণীর শিক্ষার্থী মিসকাত আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন এর মধ্যে আহত মিশকাতের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাহিনুর রহমান গণমাধ্যমকে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d