শ্রীপুর (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের কাজলী, কাবিলপুর ও হোগলডাঙ্গা তিন গ্রামের মাদক বিরোধী ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সব্দালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী ও নির্মূল কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী।
শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসিরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানার ওসি তদন্ত আবু বকর সিদ্দিক, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা ফয়জুর রহমান লাভু, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান মোল্যা, মাদক বিরোধী ও নির্মূল কমিটির সদস্য রেজাউল ইসলাম, আরিফ মল্লিক, তানভীর আহম্মেদ ঠান্ডু, তেলেম হোসেন মোল্যা প্রমুখ।
এ সময় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলে সকলের সহযোগিতা কামনা করেন। এবং মাদকমুক্ত সমাজ গড়তে সকলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শ্রীপুর উপজেলা প্রতিনিধি
Leave a Reply