সরকারি সফরে ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরে তিনি বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে। এই সফরে যুক্তরাজ্যের সমর্থন আদায়ের বিষয়ে আলোচনা হবে।বুধবার (৪ জুন) প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।
পররাষ্ট্র সচিব বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সবদেশের সঙ্গে কাজ চলছে। সেই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার সফরে পাচার হওয়া অর্থ পুনঃরুদ্ধারে আলোচনা হবে ও যুক্তরাজ্যের কাছে সহায়তা চাওয়া হবে। সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে বলে জানান তিনি।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, সামনে রোহিঙ্গা নিয়ে জটিলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। অনেকেই রোহিঙ্গা ইস্যুতে ফান্ড কমিয়ে দিচ্ছে। সফরে এ বিষয়েও যুক্তেরাজ্যের সহায়তা চাইবেন প্রধান উপদেষ্টা।
Leave a Reply