সরকার না পারলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব: দুদু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সরকার না পারলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব: দুদু

সরকার না পারলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা দিতে না পারলে, আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব।’
বৃহস্পতিবার (২৯ মে) খুলনা প্রেসক্লাবে ‘গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এই আলোচনা সভা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নেতা বলেন, সবার আগে বাংলাদেশ, আর এদের সবার আগে গ্রামীণ ব্যাংক, ট্যাক্স মওকুফ ও ব্যবসা।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ বিএনপির সমালোচনা করে ট্রাক সরাতে পারেননি, তারা তো বলেন না, গত ১৭ বছরে বিএনপির পৌনে ৫ হাজার নেতাকর্মী শহীদ হয়েছেন, গুম বা নিখোঁজ হয়েছেন। বিএনপি যদি ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনে না থাকতো, তাহলে এক মাসের আন্দোলনে হাসিনার পতন হতো না। তাদের ছোট করা যাবে না।’খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন— বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবি, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d