প্রেস বিজ্ঞপ্তি::
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাতক্ষীরার তরুণ সাংবাদিক সদরুল কাদির শাওন (৩৪)। সোমাবার (১২ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে তিনি সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সদরুল কাদির শাওন বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক এছাড়া ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের পাতা’র স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি আলোর যাত্রা নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছিলেন।
তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ১১টায় তার জানাজা শেষে দাফন করা হয়েছে।
এদিকে সাংবাদিক সদরুল কাদির শাওনের
মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাব সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি মােঃ মনিরুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আপডেট বার্তা টোয়েন্টিফোর এর সম্পাদক শেখ ইলিয়াস হোসেন রুবেল
এছাড়াও শোক প্রকাশ করেছেন কমিটির সিনিয়র সহ সভাপতি মনিকুজ্জামান মনির, সহ-সভাপতি, গাজী আক্তারুজ্জামান, যুগ্ন-সাধারণ সম্পাদক মােঃ নাছির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, অর্থ সম্পাদক শ্যামল কুমার রায়, দপ্তর সম্পাদক জি এম আলমগীর হােসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শিমুল হােসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রেজওয়ান আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুষার আজাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সমাজ ও ত্রানকল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃ কামাল হোসেন এবং কার্যকারী সদস্য মোঃ আজিজুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, মোঃ শাহ আলম, মোঃ মােশাররক হােসেন, ফরহাদ হােসেন লিটন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আলিরাজ, মোঃ জিয়াউর রহমান জিয়া প্রমূখ।
Leave a Reply