সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

সাবেক সিইসি নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

মব সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানিফ মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।যৌথবাহিনীর একটি দল গতকাল সোমবার (২৩ জুন) রাতে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার হানিফ মিয়া উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।এর আগে গত রোববার কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতিতেই তাকে নানাভাবে লাঞ্ছিত করা হয়। শারীরিকভাবেও হেনস্তা করা হয় সাবেক এই সিইসিকে। আর এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d