
সাভারে আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে সাভারে রাজপথে সাভার পৌর যুবদল নেতা আশরাফুল ইসলাম আরিফ।
রাকিবুল ইসলাম রঞ্জু:
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক তৎপরতা ও কার্যক্রম প্রতিহত করতে সাভারের রাজপথে অবস্থান নিয়েছে সাভার পৌর যুবদল।
আজ (২৩ জুন) সাভার পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও প্রধান সড়কে যুবদলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী ও সাভার পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম আরিফ, সাভার থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রাকিব আহম্মেদ, সহ আরো অনেকেই। এ সময় আশরাফুল ইসলাম আরিফ
জানান, বিগত স্বৈরাচারী সরকারের দোসর ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যেন নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য তারা মাঠ পর্যায়ে পাহারায় রয়েছেন। সাভারের শান্ত পরিবেশ বজায় রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তায় এই অবস্থান ও সর্তক পাহারা অব্যাহত থাকবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
কর্মসূচিতে সাভার পৌর যুবদল , ছাত্রদল সহ বিভিন্ন ওয়ার্ড বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply