সাড়ে ১০ লাখ পরিবারকে আত্মিক সহায়তা দেবে সরকার। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাড়ে ১০ লাখ পরিবারকে আত্মিক সহায়তা দেবে সরকার।

সাড়ে ১০ লাখ পরিবারকে আত্মিক সহায়তা দেবে সরকার।

 

ডেস্ক রিপোর্ট।

# এবার করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে দশ লাখ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পৌঁছে দেবে সরকার।

# জীবিকার উপায় হারানো দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগে গতবছরের মত এবারও ঈদের সময়ে প্রতিটি পরিবারের জন্য ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

# জাতীয় পরিচয়পত্রের ভেরিফিকেশনের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে স্বচ্ছতা, দ্রুততা ও নিরাপত্তার সাথে ডিজিটাল মাধ্যমে অর্থ বিতরণ করা হবে।

# উল্লেখ্য, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ২৫০০ টাকা করে ৩৪ লাখ ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে আর্থিক সহায়তা বিতরণ কার্যক্রম পরিচলনা করা হচ্ছে।

# বিকাশের মাধ্যমে ১০ লাখ ৫০ হাজার দুস্থ পরিবারের কাছে সরকারী এই অর্থ সহায়তা পৌঁছে যাচ্ছে ঈদের আগেই। রমজান ও ঈদের সময় এই অর্থ সাহায্য করোনায় ক্ষতিগ্রস্তদের কিছুটা হলেও স্বস্তি দেবে এবং জরুরী প্রয়োজনে কাজে আসবে।

# সরকারী সাহায্যের এই টাকা ক্যাশআউটের ক্ষেত্রে উপকারভোগীর কোন খরচ লাগছে না। মোট ক্যাশআউট খরচের ১৫ টাকা দেবে সরকার, বাকি ৩১ দশমকি ২৫ টাকা বিকাশ বহন করবে এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে।

# সাহায্য পাওয়া পরিবারের সদস্যরা যেন নির্বিঘ্নে এই টাকা ক্যাশআউট করতে পারেন সে ব্যাপারে সমস্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

# সরকারের দূরদরর্শী সিদ্ধান্তে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কল্যাণে জরুরী এই সময়ে দুস্থ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা যথাযথভাবে বিতরণ করা সম্ভব হচ্ছে।

# উল্লেখ্য, গতবছর প্রায় ১০ লাখ পরিবারের কাছে সফলতার সাথে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হয়েছিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d