সুনামগঞ্জ সীমান্তে ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার ভারতীয় ফুসকা আটক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সুনামগঞ্জ সীমান্তে ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার ভারতীয় ফুসকা আটক

সুনামগঞ্জ সীমান্তে ট্রাকভর্তি অর্ধ কোটি টাকার ভারতীয় ফুসকা আটক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকভর্তি বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (২৭ জুন) ভোর ৫টার দিকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ চিনাকান্দি বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ধনপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকা থেকে ট্রাকসহ প্রায় ৬ হাজার ১৫৬ কেজি ভারতীয় ফুসকা জব্দ করে। সীমান্ত পিলার ১২১১/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই পণ্যগুলো পাওয়া যায়। জব্দকৃত ফুসকার আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৩৯ হাজার টাকা, যা চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক এক বিবৃতিতে বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। কোনো ধরনের অবৈধ পণ্য সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে দেওয়া হবে না।বিজিবি জানিয়েছে, আটককৃত ফুসকা ও ট্রাক শুল্ক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্তবর্তী এ অঞ্চলে ভারতীয় বিভিন্ন ভোগ্যপণ্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার প্রবণতা দীর্ঘদিন ধরেই রয়েছে। এ ধরনের অভিযানে বিজিবির সক্রিয় ভূমিকায় সীমান্তে চোরাচালান অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d