সেনাবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের ২ সদস্য আটক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সেনাবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের ২ সদস্য আটক

সেনাবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের ২ সদস্য আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।সোমবার (২১ জুলাই) রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইসসহ আটক করা হয় এই চক্রের দুই সদস্যকে।

আটককৃতরা হলো- জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) ও মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।

গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d