সোনারগাঁওয়ে বিএনপি নেতাদের গণসংযোগ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সোনারগাঁওয়ে বিএনপি নেতাদের গণসংযোগ

সোনারগাঁওয়ে বিএনপি নেতাদের গণসংযোগ

সোনারগাঁও উপজেলায় ধানের শীষ প্রতীকে গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সহ-সভপতি আল মুজাহিদ মল্লিক।শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে এ গণসংযোগ করেন তিনি।

এর আগে নয়াপুর বিএনপি অফিসের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম সরকার, সাদিপুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি জয়নাল মীর, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিক ভূঁইয়া প্রমুখ।এসময় আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। আমি ছাত্র আন্দোলনের মাঠ থেকে উঠে এসেছি। কখনো হাসিনা সরকারের কাছে মাথা সত করেনি। জুলাই আন্দোলনে অনেক আমাদের নেতাকর্মী প্রাণ দিয়েছেন। আমি স্বৈরাচারবিরোধী সংগ্রামে সরাসরি সম্পৃক্ত ছিলাম। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি দলকে উপহার দেবো। আর যদি দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষেই আমি কাজ করবো।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- তাঁতী দল সাদিপুর ইউনিয়নের সভাপতি শাহিন ও সাধারণ সম্পাদক হানিফ, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাহের আলী, সুলতান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গাফফার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুম সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সরকার, যুবদল নেতা নুর নবী, তাঁতী দল নেতা জাকির হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, অ্যাডভোকেট মাহমুদুল হাসান রঞ্জুসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d