স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী তার নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, আহত স্বামী মোতালেব হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, বুধবার গভীর রাতে সলঙ্গা থানার এরান্দাহ্ গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার (১২ জুন) সকালে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত রোজিনা খাতুন (২৪) থানার এরান্দহ গ্রামের আব্দুল আজিজ মেয়ে ও মোতালেবের স্ত্রী।

নিহত রোজিনার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোজিনা ও মোতালেব হোসেন তিন বছর আগে বিয়ে করেন। বিয়ের পর সলঙ্গা থানার এরান্দহ গ্রামের শ্বশুর বাড়িতেই স্ত্রীকে নিয়ে থাকতেন মোতালেব। ৬ দিন আগে ফেনী জেলা হতে রাজমিস্ত্রীর কাজ শেষ করে বাড়িতে আসেন মোতালেব। এরপর মোতালেব ও রোজিনার মধ্যে মোতালেবের বাড়িতে ঈদ করতে যাওয়ার প্রসঙ্গ নিয়ে পারিবারিক কলহ চলতে থাকে। এরপর রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির দেশ টিভিকে বলেন, খবর পেয়ে সকালে ওই গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার স্বামী বর্তমানে পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d