স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালালো স্বামী! - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালালো স্বামী!

স্ত্রীকে হত্যা করে বোরকা পরে পালালো স্বামী!

নারায়ণগঞ্জের বন্দরে সানজিদা আক্তার স্মৃতি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যার পর স্বামী সিফাত বোরকা পরে পালিয়েছে বলে ধারণা পুলিশের।মঙ্গলবার (১৭ জুন) রাত ১০টার দিকে উপজেলার নবীগঞ্জ অলিমপিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতের স্বজনেরা জানায়, গৃহবধূ সানজিদা আক্তার স্মৃতির সঙ্গে সিফাতের দুই বছর প্রেমের সম্পর্ক ছিল। গত তিন মাস আগে তারা একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে নবীগঞ্জ এলাকায় ভাড়াবাড়িতে সংসার শুরু করে। তবে তাদের মধ্যে নানা কারণে দাম্পত্য কলহ চলছিল।পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে তাদের একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী সিফাত স্মৃতিকে ঘরের ভেতরে মারধর করে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়। পরে রাত ১১টার দিকে স্মৃতির চাচি বাড়িতে এসে দরজায় ভেতর থেকে বন্ধ দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। এসময় স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে স্মৃতির মরদেহ মেঝেতে পড়ে আছে। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে পলাতক নিহতের স্বামী সিফাতকে আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি জানান, ময়য়নাতদন্তে হত্যার ধরণ পাওয়া যাবে। তবে প্রাথমিক ধারণা তাকে শ্বাসরোধে হত্যার পর স্বামী বোরকা পরে পালিয়েছে। গৃহবধূর মৃত্যু ঘটনায় মামলাসহ অভিযুক্ত স্বামী সিফাতকে আটকে অভিযান চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d