হামজা, সামিত ও ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হামজা, সামিত ও ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা

হামজা, সামিত ও ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশের দল ঘোষণা

বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। এবার অভিষেকের অপেক্ষায় কদিন আগে সব প্রক্রিয়া সম্পন্ন করা সামিত সোম। এ ছাড়া ইতালি লিগে খেলা ফাহমিদুলও ইতোমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে।
সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন এশিয়ান কাপ বাছাই ও ৪ জুন প্রীতি ম্যাচ উপলক্ষে ২৬ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে হামজা, সামিত সোমরা ছাড়াও ফিরেছেন বেশ কয়েকজন ফুটবলার।
ফরোয়ার্ড সুমন রেজা ফিরলেন অনেক দিন পর। ভারতের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চন্দন রায়।বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ

রক্ষণভাগ: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন

মধ্যভাগ: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সামিত সোম

আক্রমণভাগ: ফাহামিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন সুমন রেজা


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d